জ্যাস সান্যাল সেজে ফিরছে দুর্গা! দিব্যা সেনের জারিজুরি ফাঁস করতে দুর্গার হাতে মোক্ষম অস্ত্র!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দিব্যা সেন নিজের উকিলের সাথে পরামর্শ করতে থাকে কিভাবে এই কেস থেকে বেরোনো যায়। কারণ জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠছে, কথা বলছে তাই দিব্যা যেকোনো সময় ফেঁসে যেতে পারে। তাই উকিলের সাথে পরামর্শ করতে থাকে যেভাবেই হোক তাকে এই বিপদ থেকে বের করতে হবে।
দিব্যা যখন নিজের অফিসে বসে এইসব পরামর্শ করছে ঠিক তখনই নিজের পায়ে হেঁটে আসে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী নিজের পায়ে হেঁটে এসেছে দেখে তো অবাক হয়ে যায় সকলে। জগদ্ধাত্রী পুরোপুরি সুস্থ, সেটাই নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ভয় পেয়ে দিব্যা সেন জগদ্ধাত্রীকে বলে পুরোনো সব কথা ভুলে যেতে। কিন্তু জগদ্ধাত্রী আর পিছিয়ে আসবে না বলেই জানিয়ে দেয়। তখন দিব্যা সেন বলে যদি সে জগদ্ধাত্রীকে যদি এখন থেকে বেরোতে না দেয়, উল্টে জগদ্ধাত্রী বলে এরপর সোজা জেল হবে দিব্যা সেনের।
দিব্যা সেনের অফিস থেকে বেরিয়ে জগদ্ধাত্রী ফোন করে স্বয়ম্ভুকে। আসলে জগদ্ধাত্রী সাজে দুর্গা গিয়েছিল দিব্যা সেনকে ফাঁদে ফেলতে। দিব্যা সেন বুঝতেও পারে না দুর্গা জগদ্ধাত্রী সেজে এসেছিল তার সামনে। দিব্যা সেনকে একের পর এক চালে বাজিমাত করে দেয় দুর্গা। জানিয়ে দেয় নতুন করে তদন্ত শুরু হবে তথ্য প্রমাণ কোথায় আছে সেটা জগদ্ধাত্রী ভালোমতোই জানে। সেই সমস্ত তথ্য প্রমাণ আবার খুঁজে বার করা হবে।
আরও পড়ুনঃ সিংহাসনে পরশুরাম! পরিণীতার হঠাৎ পতন! প্রথম পাঁচ দখল করতে পারল তো ফুলকি? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
ওইদিকে স্বয়ম্ভু বারবার চেষ্টা করে জগদ্ধাত্রীকে কথা বলানোর জগদ্ধাত্রী কথা তো বলে কিন্তু তার কোন স্মৃতি মনে নেই। কুড়ি বছর ধরে একইভাবে হুইল চেয়ারে রয়েছে জগদ্ধাত্রী। তার সময় একটা জায়গায় আটকে রয়েছে। শুধুমাত্র দিব্যা সেনকে চিনতে পেরেছে জগদ্ধাত্রী। কিন্তু কোর্টে তাকে আবারো প্রশ্ন করা হবে যদি জগদ্ধাত্রী উত্তর দিতে না পারে তাহলে এই কেস জিতে যাবে দিব্যা সেন। দুর্গাও তার মাকে বারবার কথা বলানোর চেষ্টা করে কিন্তু জগদ্ধাত্রী কথা তো বলছে কিন্তু তার অর্ধেক জিনিস মনে নেই। দুর্গা ঠিক করেছে সে জ্যাস সান্যাল হিসেবে এই কেস সমাধান করবে সে নিজে তদন্ত করবে এই কেসের।

