টাকার লোভে পাগল হয়ে গেল রায়ান! মঞ্চে উঠে পারুলকে হারাতে একি করলো নায়ক!

জমে উঠেছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক। যার কারণে টিআরপি তালিকায় (TRP List) প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করে ধারাবাহিকটি (Bengali Serial)। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে আর মাত্র একটা রাউন্ডের অপেক্ষা তারপরেই জানা যাবে কে হলো ব্রাইট মাইন্ডস এর চ্যাম্পিয়ন। পারুল কি পারবে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে নাকি ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণের জন্য পিছিয়ে আসবে সে? চলুন জেনে নেওয়া যাক কি হবে ধারাবাহিকের আগামী পর্বে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শেষদিন গান নিয়ে কম্পিটিশন শুরু হয়। এরপর রায়ান এবং পারুলের মধ্যে জোরদার টক্কর শুরু হয়ে যায়। প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে পারুল তো দারুন ফলাফল করে বেশ বড় ব্যবধানে পিছিয়ে দেয় রায়ানকে। কিন্তু রায়ান চিন্তা করতে থাকে যদি এভাবেই একটার পর একটা রাউন্ডে পারুল জিততে থাকে তাহলে তো সে হারিয়ে দিবে রায়ানকে। কিন্তু রায়ানকে ওই ৫ লক্ষ টাকা পুরস্কারের জন্য জিততেই হবে। এরপরে ফাইনাল রাউন্ডের আগে প্রত্যেককে ১০ মিনিট বিশ্রামের জন্য সময় দেওয়া হয়। তারপরেই শুরু হবে শেষ পর্ব।

রায়ানের টেনশন হচ্ছে দেখে তার বন্ধুরা তার মা দিদি সকলে তাকে মনে সাহস দিতে থাকে। রায়ানের বন্ধুরা বিশ্বাস করে রায়ান জিতবে। এদিকে রায়ানের মাও তাকে একই কথা বারবার বলতে থাকে। দাদুর মুখের উপর যোগ্য জবাব দিতে রায়ানকে এই কম্পিটিশনে জিততেই হবে। কিন্তু রায়ান সবাইকে বলে তাকে একটু একা ছেড়ে দিতে ভাবনা চিন্তা করার জন্য। ওদিকে পারুলকেও দাদু বারবার বোঝাতে থাকে এই কম্পিটিশনে জেতা তার জন্য কতটা জরুরী। কিন্তু পারুল শেষ রাউন্ডে এসে ভেঙে পড়ে। সে এত লড়াই আর লড়তে পারছে না। জীবনের প্রতিটা মুহূর্ত তাকে লড়াই করে কাটাতে হচ্ছে। গ্রামে বসে বড় ইউনিভার্সিটিতে পড়ে মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে এত পরীক্ষা দিতে হবে ভাবতে পারেনি সে।
কিন্তু দাদু জানে জীবনটা গোটাটাই একটা লড়াইয়ের ময়দান। তাই এইখানে এসে পারুলকে যে লড়াই করতে হবে না পারুল সেটা কি করে ভাবল। দাদুও একসময় এই লড়াইটা করেছে। ওই গন্ডগ্রাম থেকে উঠে এসে কলকাতা শহরের বুকে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। তাই পারুলকেও পারতেই হবে। দাদুর বিশ্বাস পারুল জিতবে। গোপালও পারুলকে মনে সাহস যোগাতে থাকে। বাড়ির সকলের সাপোর্ট পেয়ে পারল মনে জোর পায়। ওইদিকে রায়ান নিজেই নিজের সাথে চ্যালেঞ্জ নেয়। পারুলকে যেভাবেই হোক হারাতে হবে। অন্য কারো জন্য নয় এই লড়াইটা তাকে নিজের জন্য জিততে হবে। কারণ ৫ লাখ টাকা পেলে নিজের থিয়েটার নিয়ে পড়াশোনা করার স্বপ্নটা পূরণ করতে পারবে সে। না হলে দাদুর ইশারায় তাকে চলতে হবে।
আরও পড়ুনঃ এক এক করে ফাঁস হল ছোট রাণীর সমস্ত কুকীর্তি! মৃ’ত্যুর মুখ থেকে ফিরে এসে বিচারকের সামনে সমস্ত প্রমাণ হাজির করলো বড় রাজা!
এসব কথা আড়াল থেকে শুনে নেয় পারুল। সে ভেবেছিল রায়ান তাকে হারানোর জন্য এ লড়াই লড়ছে, কিন্তু পারুল ভুল বুঝেছিল রায়ানকে। সে তার স্বপ্ন পূরণের জন্য লড়াই করছে। এদিকে পারুল কথা দিয়েছিল রায়ানের স্বপ্ন পূরণের জন্য সে সব সময় পাশে থাকবে। এইজন্যই পারুল ভাবতে থাকে সে রায়ানকে কিভাবে হারাবে, কারণ সে রায়ানকে ভালোবাসে। কিন্তু এদিকে নিজের জন্যেও তাকেই লড়তে হবে। তাই পারুল ঠিক করে কম্পিটিশনে তাকে জিততেই হবে এটা তার মান সম্মানের প্রশ্ন। জেতার পর সেই সেই ৫ লক্ষ টাকা সে রায়ানের হাতে তুলে দেবে। আর পারুলের কথা আড়াল থেকে শুনে নেয় শিরিন। সে একেবারেই সহ্য করতে পারে না যে পারুল রায়ানকে ভালোবেসে ফেলেছে। তাই পারুলের উপর বদলানোর জন্য উঠে পড়ে লাগে। এদিকে রায়ান একেবারে প্রস্তুত হয়ে এসেছে পারুলকে হারানোর জন্য। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।

