ছদ্মবেশে বাজিমাত! ধীরে ধীরে খুলছে ষড়’যন্ত্রের জট! আদৃতের ঘর থেকে ভয়ংকর জিনিস উদ্ধার করল শুভ!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television,Ushasi Ray, Sushmit Mukherjee, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, উষসী রায়, সুস্মিত মুখার্জি, Today Episode 22 june, গৃহপ্রবেশ আজকের পর্ব ২২ জুন, গৃহপ্রবেশ আজকের পর্ব

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, আদির মায়ের ছদ্মবেশে শুভকে সন্দেহ হয়। তার মনে হয় কোথাও দেখেছে এই লাকিকে কিন্তু বাকি সবাই তার কথায় বিশেষ গুরুত্ব দেয় না। প্রথমে অচেনা মেয়েকে কাজে রাখতে কেউ ভরসা পায় না। কিন্তু পরে যেই কাজের চাপ এসে পরে তখনই ভয়ে সকলে রাজি হয়ে যায়। এদিকে ঘরে এসে আদি সুটকেস গোছাতে থাকে। সেও নদীয়া যাবে শুভকে ফিরিয়ে আনতে। কিন্তু ঠাম্মি তাকে বাধা দেয় আর যেতে দেয় না।

এদিকে শুভ নিজের বাড়িতেই অচেনা হয়ে থাকছে। তাকে নাটক করতে হচ্ছে শুধুমাত্র মোহনার সত্যি জানার জন্য। আর শুভর চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে আদৃত। মোহনা সেটা দূর থেকে দেখে আদৃতকে কিভাবে নিজের করে নেওয়া যায় সেই প্ল্যান করতে থাকে। এজন্য কিভাবে আদৃত এর কাছাকাছি আসা যায় সেই বাহানা খোজে বার বার।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রীর অগ্নিপরীক্ষা! কোর্টে সকলের সামনে দাঁড়িয়ে নিজের খুনিকে শনাক্ত করলো জগদ্ধাত্রী?

এদিকে শুভ গর্ভবতী অবস্থায় নানা রকম খাবার খেতে ইচ্ছা করছে। শুভর ঘরেই এক রকমের টক ঝাল মিষ্টি হজমি গুলি রাখা আছে সেটা হঠাৎ করে শুভর খেতে ইচ্ছা করে। তাই আদৃতকে কফি দেওয়ার বাহানায় নিজের ঘরে লুকিয়ে যায়। যেইমাত্র কফিটা রেখে ওই হজমি গুলি নিতে যাবে শুভ ঠিক তখনই পেছন থেকে তাকে ধরে ফেলে আদৃত। আর সাবধান করে দে যেন আগামী দিনে এই ঘরে না ঢোকে সে। লাকির ছদ্মবেশে শুভকে চিনতে না পারলেও তাকে যেন অনুভব করতে পারল আদৃত। দেখা যাক নিজের উদ্দেশ্যে কত দিনে সফল হয় শুভ।

Back to top button