জগদ্ধাত্রীর অগ্নিপরীক্ষা! কোর্টে সকলের সামনে দাঁড়িয়ে নিজের খুনিকে শনাক্ত করলো জগদ্ধাত্রী?

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সকলেই ডিনার টেবিলে খেতে বসে আলোচনা করতে থাকে কোর্টে জগদ্ধাত্রীকে নিয়ে গিয়ে কোন লাভ নেই। জগদ্ধাত্রী হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারেনা তার শরীরে কোন সার নেই। শুধু শুধু কোর্টে গিয়ে লোক হাসানোর কোন মানেই হয় না। বিশেষ করে মেহেন্দি বৈদেহি এবং চন্দ্রনাথ এই নিয়ে আলোচনা করতে থাকে। কিন্তু দুর্গা জানিয়ে দেয় কোর্টে গিয়ে জগদ্ধাত্রী ঠিকই সাক্ষী দেবে আর তাদের মুখ বন্ধ করে দেবে। দিব্যা সেন এবং উৎসব ঠিকই শাস্তি পাবে।

এসবের মাঝে কৌশিকী এসে সকলকে জানিয়ে দেয় দুর্গা তার মা জগদ্ধাত্রীকে নিয়ে পড়ে তিনি কোর্টে উপস্থিত হবে। আর সেখানেই হবে সমস্ত বিচার। এদিকে মেহেন্দি তো মনে মনে ভাবে। সমস্ত প্ল্যান জেনে গিয়েছে দুর্গাকে কিছুতেই জিততে দেবে না। তারপর স্বয়ম্ভু দুর্গাকে ডেকে নিয়ে যায় তার মাকে ওষুধ খাওয়ানোর জন্য। এদিকে মেহেন্দিকে আবারো পাকে ফেলতে কৌশিকী আর দুর্গা নতুন ছক কষে। দুর্গার পিছন পিছন জগদ্ধাত্রীর ঘরের দিকে যায় মেহেন্দি।

এখানে মেহেন্দি গিয়ে উঁকি ঝুঁকি মারতে থাকে আর দরজার ফাঁক দিয়ে মেহেন্দি দেখতে পায় স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে নিয়ে হাঁটাহাঁটি করছে। কিন্তু মেহেন্দি ভাবে হয়তো দুর্গা তার মায়ের সাজে সেজে স্বয়ম্ভুর সাথে জগদ্ধাত্রীর মত হাঁটা প্র্যাকটিস করছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে ঢুকে যায় ভিতরে। এরপর দুর্গা এবং জগদ্ধাত্রীকে খোঁজাখুঁজি শুরু করে। তখন দুর্গা মায়ের সাজে মেহেন্দির সামনে এসে দাঁড়ায়। মেহেন্দি তো দেখে অবাক হয়ে যায়। দুর্গাকে সাবধান করে দেয় কোন চালাকি না করার জন্য।

আরও পড়ুনঃ প্রমাণসহ হাজির কমলিনী! বিপাকে পড়ে কমলিনীকেই মিথ্যেবাদী প্রমাণ করলো চন্দ্র!

এদিকে পরের দিন কোর্টের যাওয়ার জন্য সকলেই প্রস্তুতি শুরু করে দেয়। দুর্গা মেহেন্দিকে জানিয়ে দেয় কোর্টে উৎসব এবং দিব্যা সেনের শাস্তি হবে আর জগদ্ধাত্রী সাক্ষী দেবে। কিন্তু মেহেন্দি শেষ পর্যন্ত কৌশিকী এবং দুর্গার ফাঁদে পড়েছে সেটা ধরতেই পারে না। কৌশিকী জগদ্ধাত্রীর সামনে গিয়ে তাকে বলে আজ তার অগ্নিপরীক্ষা। কোর্টে তাকে সকলের সামনে দাঁড়িয়ে নিজের খুনিদের সনাক্ত করতে হবে।

Back to top button