মোহনার পেট থেকে কথা বার করতে ফাঁদ পাতলো আদৃত! লক্ষ্যের খুব কাছাকাছি পৌছে গেল শুভলক্ষ্মী!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শুভ তো দ্বিতীয়বার প্রেগন্যান্ট তারও শরীরের অবস্থা ভালো নয়। কেশবকে খাওয়ার সময় আদৃত তার পাশে এসে বসে আর ঠিক তখনই শুভর মাথা ঘুরিয়ে ওঠে। আদৃত লাকিকে সামলাতে চাইলে বাধা দেয় সে। এদিকে মোহনার ব্যবহার দেখে আদৃত এর মনে বারবার সন্দেহ হয়। আদৃত এর মনে হয় আদৃতকে পাওয়ার জন্য মোহনা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে তাই জন্যই কি প্রেগনেন্সির মিথ্যে নাটক করছে? তাই আদি ঠিক করেছে এবারে মোহনার প্রতিটা পদক্ষেপের উপর তাকে নজর রাখতে হবে।
অন্যদিকে শুভ ভাবছে হয়তো আদি মোহনাকে নিয়েই খুশি, তার সন্তানের উপরেই তার সমস্ত খেয়াল রয়েছে। শুভর কথা তার মনেও নেই। তাই শুভ ঠিক করে পরের দিন ডাক্তারের কাছে যাবে নিজের চেকআপ করানোর জন্য। পরের দিন শুভ ডাক্তারের কাছে চেকআপের জন্য গেলে সেখানে মোহনা এবং আদৃতও যায়। আসলে ডাক্তারের চেম্বারে মোহরের সত্যি জানার চেষ্টা করে আদি। মোহনাকে ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়ার সময় সেখানে লাকির মুখোমুখি হয় দুজনে। সেখানে তাকে দেখে সন্দেহ হয় তাদের।
আরও পড়ুনঃ চন্দ্রর আসল উদ্দেশ্য বুঝে গেলো কমলিনী! নিজের বাড়ি কমলিনীর নামে লিখে দিল নতুন! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব
কিন্তু কোনভাবে সেই পরিস্থিতি ম্যানেজ দিয়ে দেয় শুভ। এরপরে আদি এবং মোহনা চেম্বারে ঢুকে ডাক্তারের সাথে কথা বলতে থাকে। ডাক্তার মোহনার পুরোপুরি পূর্ব পরিচিত তাই মোহনার প্ল্যান সফলভাবে এগোচ্ছে। কিন্তু হঠাৎ করে আদি বলে ওঠে সে তার বেবিকে দেখতে চাই। আল্ট্রা সাউন্ড এর মাধ্যমে যেন ডাক্তার একবার তাকে দেখায়। আর এটা শুনে ঘাবড়ে যায় দুজনেই কারণ আদি যে এমন কিছু বলতে পারে সেটার জন্য তারা প্রস্তুত ছিল না। তখন ডাক্তার জানায় আল্ট্রা সাউন্ড এর মেশিন খারাপ হওয়ায় এখন পরীক্ষা করা সম্ভব নয়। মোহনাও ব্যাপারটা কোনোভাবে ম্যানেজ দেয় এবং বেরিয়ে আসে ডাক্তারের চেম্বার থেকে। একইভাবে শুভ ভেতরে যাওয়ার পর ডাক্তার যখন আল্ট্রা সাউন্ড করার কথা বলে তখন শুভর মনে খটকা লাগে। কারণ আদির মুখেই শুভ শুনতে পেয়েছে আল্ট্রা সাউন্ডের মেশিন খারাপ তখন এই শুভর সন্দেহ হয় তাহলে মোহনার সাথে এই ডাক্তারের নিশ্চয়ই কোন বোঝাপড়া রয়েছে।

