চন্দ্রর আসল উদ্দেশ্য বুঝে গেলো কমলিনী! নিজের বাড়ি কমলিনীর নামে লিখে দিল নতুন! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নিজেকে বাঁচানোর জন্য স্ত্রী সন্তানকে অস্বীকার করছে চন্দ্র। একের পর এক বানানো গল্প বলে যাচ্ছে। এমনকি চন্দ্রর জন্য সোহিনীকে একের পর এক বানানো গল্প বলতে হচ্ছে। তার একটা কথার সাথে একটা কথার কোন মিলই নেই। কমলিনী আর অনেকেই বুঝতে পারছে এই সমস্তটাই সাজানো, নতুনও এবারে প্রশ্ন করে চন্দ্রকে, কিন্তু সমানে চন্দ্র মিথ্যে কথা বলে যায়।

কমলিনীর কাকা সোহিনীকে কতগুলো প্রশ্ন করে। চন্দ্রর আরেক মেয়েকে কথায় কথায় তার বয়স জিজ্ঞাসা করেন তিনি। এদিকে ছোট মেয়েটি তো এসবের কিছুই বুঝতে পারছে না, তাই সে সত্যি কথাই বলে। আর সেই বাচ্চা মেয়েটির বয়সের হিসাবের সাথে তার বাবার হারিয়ে যাওয়ার হিসেব মেলে না। সকলে বুঝতে পারে যখন সোহিনী গর্ভবতী হয় তার স্বামী আর আগেই নিখোঁজ হয়ে গিয়েছেন, তাহলে এই সন্তানটি কার। এই প্রশ্ন সরাসরি চন্দ্রকে করে কমলিনী। চন্দ্র ফেঁসে গেছে সেটা বোঝাই যাচ্ছে। আর কমলিনীর কাকা জানায় যদি চন্দ্র সত্যি কথা বলে তাহলে এই বিষয়টা তদন্ত হোক।

এদিকে নতুন তো তার এই বাড়ি চন্দ্রর মায়ের নামে করে দিয়েছে। প্রথমে নতুন কমলিনীর নামে এই বাড়িটা লিখে দিতে চেয়েছিল কিন্তু বিষয়টা সবার চোখে লাগবে ভেবেই চন্দ্রের মায়ের নামে এই বাড়ি লিখে দেয় নতুন। তবে এখন নতুন চাইছে এই বাড়ি কমলিনীর নামে লিখে দিতে। এত কিছুর পর তার এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। নতুনকে এই বাড়ি ফেরত দেওয়ার জন্য সমস্ত আইনি কাগজপত্র তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু নতুন সেই বাড়ি ফেরত নেয়নি। তাই এবারে নতুন ঠিক করেছে কমলিনীকে এই বাড়ি লিখে দিয়ে সঠিক কাজটা করবে।

আরও পড়ুনঃ দিব্যা সেনের বাড়িতে হাজির জ্যাস! জগদ্ধাত্রীর হুমকিতে কেঁপে উঠলো শয়তান দিব্যা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

তাই জন্য নতুন এবং কমলিনী আলাদা করে কথা বলতে যায় একটি ক্যাফেতে। সেখানে নতুন কমলিনী আলোচনা করে এরপরে কি করা হবে সেটা নিয়ে। কথায় কথায় নতুন জানায় কলেজ জীবন থেকেই কমলিনীকে পছন্দ করত নতুন। কিন্তু তাকে কোনদিন বলে ওঠা হয়নি। যেদিন নতুন ঠিক করে কমলিনীকে নিজের মনের কথা জানাবে। সেদিনই চন্দ্র নতুনকে বলে সে কমলিনীকে পছন্দ করে বিয়ে করতে চায়। এইজন্য নতুন নিজের মনের কথা বলে উঠতে পারেনি।

Back to top button