ডাক্তারের চেম্বারে আসতেই খুলে গেল আদৃতের গোপন রহস্য! মোহনার দিন শেষ!এখন শুধু প্রমাণের অপেক্ষা!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

ধারাবাহিকটিকে নিয়ে প্রথম দিকে হাসাহাসি, কটাক্ষ চলছিল। বর্তমানে ধারাবাহিকটি কিন্তু টিআরপি তালিকা প্রতি সপ্তাহতেই বাজিমাত করছে। প্রতিদিনই নিত্য নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। তাই জন্য ধারাবাহিকের একটি পর্বও দর্শকরা মিস করতে চান না। বর্তমানে তো ধারাবাহিকের গল্প আরো জমজমাট হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের পর্ব গুলি বেশ আগ্রহ সহকারে দেখছেন দর্শক।

Bengali serial

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, শুভ এখনো আদিকে বিশ্বাস করে। সে জানে হয়তো আদি কোন চক্রান্তে ফেঁসে গিয়েছে। মোহনার সব কথা যে আদৌ সত্যি সেটাই এবারে খুঁজে বার করতে হবে শুভকে। আর অন্যদিকে শুভকে খুঁজে বার করার জন্য আদি এবং তার ভাইয়েরা সবাই বেরিয়ে পড়ে। কিন্তু কোথাও খুঁজে পায় না।

আজকের পর্বে দেখানো হবে, শুভ আদৃত এর কি মানসিক সমস্যা হচ্ছে সেটা জানতে তার ডাক্তারের কাছে ছুটে যায়। কিন্তু পেশেন্টের কোন রকম ইনফরমেশন তার অনুমতি ছাড়া কাউকে জানাবে না বলেই শুভকে ফিরিয়ে দেন ডাক্তার। শুভ কি করবে বুঝতে পারে না। তার কাছে এটাই শেষ উপায় আদৃত এর সমস্যার কথা জানার। তাই জন্য নিজেই খোঁজখবর করতে শুরু করে দেয়। এদিকে আদি সারারাত রাস্তায় শুভকে খোঁজে। কিন্তু কোথাও খুঁজে পায় না। শুভকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে।

আরও পড়ুনঃ টিটু আরে লিলিপুটকে ইশারায় নাচাচ্ছে দূর্গা! মায়ের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নিতে প্রেমের ফাঁদ পাতলো মেয়ে!

অন্যদিকে কেশব নিজের মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাই জন্য স্টেফিনি বাধ্য হয়ে শুভকে ভিডিও কল করে এবং শুভ ভিডিও কলেই কেশবকে ঘুম পাড়ানি গান শুনিয়ে অতি কষ্টে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে শুভর গানের শব্দ শুনতে পেয়ে আদৃত ছুটে যায়। কিন্তু শুভকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে মোহনা তো মনে মনে ভীষণ খুশি সে একটু একটু করে শুভলক্ষ্মীর জায়গায় ছিনিয়ে নেওয়ার প্ল্যান করতে থাকে।

Back to top button