টিটু আরে লিলিপুটকে ইশারায় নাচাচ্ছে দূর্গা! মায়ের সঙ্গে হওয়া অন্যায়ের বদলা নিতে প্রেমের ফাঁদ পাতলো মেয়ে!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রীকে মারার জন্য গুন্ডা পাঠানোর ব্যবস্থা করেন এক ভদ্রলোক। তার গুন্ডারা জগদ্ধাত্রী যে গাড়িতে ছিল সেই গাড়ি ঘিরে ধরে। এরপর গাড়ির দরজা খুলে জগদ্ধাত্রীকে খুন করতে আসে। কিন্তু জগদ্ধাত্রী সাজে আসলে সেখানে বসেছিল দুর্গা। দুর্গার হাত থেকে তারপর আর গুন্ডাদের কেউ বাঁচাতে পারে না। তারপর সেখানে এসে হাজির হয় স্বয়ম্ভু।

ওই গুন্ডাদের যে পাঠিয়েছিল সেই লিলিপুট ফোন করে একজন গুণ্ডার ফোনে। আর সেই ফোনটাই হাত থেকে কেড়ে নেয় দুর্গা। তারপর স্বয়ম্ভু সে ফোন নাম্বারটা দেখায়। স্বয়ম্বর মনে পড়ে যায় পুরনো সমস্ত দিনের কথা। যখন টিটু এবং এই লিলিপুট টিটুর বাবার কথায় জগদ্ধাত্রীর ক্ষতি করতে এসেছিল। জগদ্ধাত্রীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল তারা। তারপর থেকেই জগদ্ধাত্রীর শত্রুদের তালিকায় এদের নাম রয়েছে।

এরপরই ফাদার্স ডে উপলক্ষে বাড়িটা সুন্দর করে সাজিয়ে দুর্গা। বাবাকে দেয় বিশেষ উপহার। বাবার জন্য বিশেষ বিশেষভাবে উদযাপন করা হয় সবকিছু। মুখার্জি বাড়ি আবার সেজে ওঠে সকলেই আনন্দে মেতে ওঠে। ওদিকে টিটুর বাবা তো কোনোভাবেই বুঝতে পারে না কিভাবে জগদ্ধাত্রী প্রাণে বেঁচে গেল। জগদ্ধাত্রী উঠে দাঁড়াতে পারেনা। বসতে পারে না, তাহলে রীতি মতন মারপিট করে কিভাবে গুন্ডাদের কাবু করছে। নিশ্চয়ই এর পেছনে কোন রহস্য রয়েছে।

আরও পড়ুনঃ কঠিন সময়ে হাত ছাড়ল নতুন! এবার নিজের লড়াই নিজেই লড়বে কমলিনী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব 

এদিকে টিটু এবং লিলিপুটকে বিপদে ফেলার জন্য নতুন ছক তৈরি করে দুর্গা। টিটুর ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করে প্রেমের ফাঁদে ফেলে দুর্গা। দুর্গা তার অনেক দিনের পুরনো ফ্যান, তাকে প্রচন্ড ভালোবাসে। কুড়ি বছর ধরে তাকে খুঁজছে কিন্তু কোথাও পায়নি। টিটুর সাথে দেখা করতে চায়। এদিকে লিলিপুট বুঝতে পারে এটা হতে পারে টিটুর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র। তাই তাকে সাবধান করে দেয়। কিন্তু দুর্গাও ঠিক করে নেয় এই দুজনকে নিজের ইশারায় নাচিয়ে ছাড়বে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button