মোহনার কাছেই ফিরে গেল আদৃত! নায়কের হাত ধরে ফের রায় পরিবারে প্রবেশ করল মোহনা! ছিনিয়ে নিল শুভলক্ষ্মীর জায়গা!

দর্শকদের পছন্দের ধারাবাহিকের (Bengali Serial) তালিকায় অন্যতম একটি ধারাবাহিক হলো স্টার জলসার (Star Jalsha) গৃহপ্রবেশ (Grihoprobesh)। প্রথম দিকে ধারাবাহিকটি দর্শকদের বিশেষ পছন্দ না হলেও ধীরে ধীরে ধারাবাহিকটিকে আপন করে নিয়েছে দর্শক। তাইতো বর্তমানে টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করছে ধারাবাহিকটি। প্রতিদিনই থাকছে নিত্য নতুন চমক। যেমন ধারাবাহিকের আগামী পর্বেই দর্শকদের জন্য থাকছে বিরাট বড় সারপ্রাইজ।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, স্টোরে ইতিমধ্যেই তালা ঝোলানো হয়ে গিয়েছে। স্টোর থেকে সমস্ত কর্মীদের বার করে দেওয়া হয়েছে। শুভরা কোনভাবেই আর নিজেদের স্টোর বাঁচাতে পারল না। আর এই সব দেখে আদৃত এর বাবা অসুস্থ হয়ে পড়েছেন। শুভ ভাবতে থাকে কিভাবে নিজের পরিবারকেই বিপদ থেকে উদ্ধার করবে। শুভ আদৃত মিলে যে সমস্ত কোম্পানির কাছে তাদের শেয়ার কেনা ছিল তাদের কাছে গিয়ে সাহায্যের হাত পাতে। কিন্তু কেউই তাদের সাহায্য করতে রাজি হয় না। প্রত্যেককেই আকাশ আগে থেকেই কিনে নিয়েছে।

সবাই চারিদিকে ঘুরে সাহায্য চেয়েও সাহায্য পায় না। একে একে ফিরে আসে বাড়িতে। শুভ এবং আদি খালি হাতেই ফিরে আসে। এ অবস্থায় কে তাদের সাহায্য করবে সেটাই বুঝতে পারে না কেউ। এদিকে আদির বাবা তো এসব পরিস্থিতি দেখে অসুস্থ হয়ে পড়ছে তাকে সামলানো যাচ্ছে না। আর এরকম একটা অবস্থাতে ডোনা এবং পূরবী আদি আর শুভকেই দোষারোপ করে যাচ্ছে। এ সময় সকলের একসাথে থাকা উচিত সকলের পাশে থাকা উচিত সেখানে নতুন করে অশান্তির সৃষ্টি করছে দুজনে।
আদিও নিজের কাঁধে এর দায় নেয়। সকলেরই রাতের ঘুম উড়ে গেছে। এদিকে আদি মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে যায় শুভ যেতে চাইলেও তাকে যেতে দেয় না। কিন্তু শুভ আদিকে একা কিছুতেই ছাড়বে না। তাই তার পিছন পিছন শুভ আদিকে খুঁজতে যায়। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে অবশেষে বাড়িতে ফিরে আসে। এদিকে শুভ আদি যখন বাড়ি ছিল না তখন পূরবী আবারো তাদের নিয়ে বদনাম করতে থাকে।
আরও পড়ুনঃ ভাগ হয়ে গেলো কমলিনীর সংসার! দুই তলার মাঝে উঠলো দেওয়াল! নতুন ঠাকুরপোর দায়িত্ব নিলো কমলিনী!
রাতে কারোর ঠিকঠাক ঘুম হয় না। আদিও সকাল বেলা শুভর উপর চিৎকার চেঁচামেচি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু আদি তো কখনো এমন ব্যবহার করেনা তাই শুভ একটু অবাক হয়েছে আদির ব্যবহারে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে কারোরই মাথা ঠিক নেই। তাই শুভ আদির কথায় কিছু মনে করে না। এবার হঠাৎ করেই আদি বাড়িতে মোহনাকে নিয়ে হাজির হয়। আদির হাত ধরে মোহনা আবারও রায় বাড়িতে প্রবেশ করে। হঠাৎ করে মোহনা আদির হাত ধরে বাড়িতে ঢুকছে দেখে সকলে অবাক হয়ে যায়। আদির মা মোহনাকে বাড়ি থেকে বের করে দিতে চায় কিন্তু মোহনা জানিয়ে দেয় আদি তাকে নিজে নিয়ে এসেছে তাই সে বাড়ি থেকে যাবে না। এই বলেই আদির মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মোহনা। শুভ সঠিক সময় ধরে নেয় শাশুড়িকে। আদি এসব দেখেও চুপ করে আছে দেখে শুভ প্রতিবাদ করে ওঠে। কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। তবে আদির মাথায় কি চলছে সেটাই হলো এখন বড় প্রশ্ন। আগামী পর্বে কি হয় সেটাই দেখার অপেক্ষা।

