ভাগ হয়ে গেলো কমলিনীর সংসার! দুই তলার মাঝে উঠলো দেওয়াল! নতুন ঠাকুরপোর দায়িত্ব নিলো কমলিনী!

অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das) এবং অভিনেতা সুদীপ মুখার্জির (Sudip Mukherjee) জুটিতে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha)। ধারাবাহিকে একেবারে ভিন্ন ধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। আর পাঁচটা ধারাবাহিকের মতো এই ধারাবাহিকটির গল্প নয়। অনেকদিন পর এরকম ভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হচ্ছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, চন্দ্র নিজের দ্বিতীয় স্ত্রী এবং সন্তানকে নিয়ে গেছে জামা কাপড় কিনতে। সকলে অবাক হয়ে যায় এই কথা শুনে, এতদিন পর্যন্ত তো স্ত্রীকে অস্বীকার করছিল চিনতে পারছিল না। আর এখন তাদের নিয়ে জামাকাপড় কিনতে গিয়েছে। এবেলা নিজের ছেলের দোষ দেখতে পাচ্ছেন না মা। কমলিনী এত ঝামেলা নিতেই পারছে না, তাই সে ঠিক করেছে ডিভোর্সের পর ওপর তলায় নিজের ছেলে মেয়েদের নিয়ে থাকবে আর নিচতলাটা বাকিদের জন্য ছেড়ে দেবে।
কমলিনীর সিদ্ধান্তকে সকলেই সম্মান জানায়। কমলিনী ঠিক করে নেয় ডিভোর্সের মামলার পর নিজের দুই ছেলে মেয়েকে নিয়ে উপরে চলে যাবে। আর নিজের বড় ছেলে শাশুড়ি কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না। তখনই কমলিনীর ননদ জানায় সেও তাদের সাথে উপরে থাকবে, নিচে এদের মতন মানুষদের সাথে থাকতে পারবে না।
এরপরই হঠাৎ কথায় কথায় কমলিনীর শাশুড়ি জানায় তিনি নিজের গয়নার কিছুটা চন্দ্রকে দিয়েছে বন্ধক রাখার জন্য। এই কথা তিনি কাউকে জানায়নি। এদিকে ওই গয়না গুলো নতুন তাকে বানিয়ে দিয়েছিল। কমলিনী শাশুড়ির মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। এদিকে কমলিনীর মা বাবা সবাই কমলিনীকে যত তাড়াতাড়ি সম্ভব আলাদা হয়ে যেতে বলে। আর বাবিল সিদ্ধান্ত নেয় উপরে ওঠার পর তারা নিজেদের জন্য আলাদা রাস্তা করবে যাতে তাদের চন্দ্র বা কারোর সাথে মুখোমুখি না হতে হয়।
আরও পড়ুনঃ ফুলকির স্বপ্নে এলেন স্বয়ং নৃসিংহ দেব! সর্বনাশের ইঙ্গিত পেলো ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব!
তারপরই আসে নতুন। নতুন এসে কমলিনীর সব সিদ্ধান্ত শোনে। আর ওই একই কথা বলে যে কমলিনীদের আলাদা পথ করে নিতে। যাতে আর কোনদিনও কেউ তাদের মাকে অপমান করতে না পারে। কমলিনীরা উপরে থাকবে বলে বর্ষা হঠাৎ তাদের অধিকার দাবি করে তারা এখন উপরে থাকে কমলিনীদের উপরে তারা থাকতে দেবে না। কিন্তু কমলিনী জানিয়ে দেয় তাদের যে বাড়িতে জায়গা দিচ্ছে এটাই অনেক। নাহলে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

