বোনের প্রতি অন্ধ ভালোবাসায় শুভর চরম সর্বনাশ করলো আকাশ! মাথার উপর থেকে ছাদ হারিয়ে ফেলল শুভলক্ষ্মী!

আদৃত শুভলক্ষ্মীর জীবন নিয়ে এগিয়ে চলেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। ধারাবাহিকে প্রতিদিনই থাকে দর্শকদের জন্য টানটান উত্তেজনা পর্ব। দর্শক ধারাবাহিকের প্রতিটি এপিসোড দেখার জন্য অপেক্ষা করে থাকে প্রতিদিন। বর্তমানে গোটা রায় পরিবার সংকটের মধ্যে পড়েছে। কিভাবে এই বিপদ থেকে নিজের পরিবারকে উদ্ধার করবে নায়িকা শুভ সেটাই দেখার অপেক্ষা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, রায় পরিবারে ক্ষতি করার জন্য জিনিয়ার মায়ের সাথে হাত মেলায় আকাশ। জিনিয়াদের বাড়িতে গিয়ে আকাশ কথা দেয় জিনিয়াকে জেল থেকে ছাড়িয়ে আনবে। কিন্তু তার বদলে আকাশের সঙ্গে হাত মেলাতে হবে রায় পরিবারের ক্ষতি করার জন্য। জিনিয়ার মা প্রথমে আকাশকে বিশ্বাস করতে পারছিল না কারণ আকাশ এবং শুভ মিলেই জিনিয়াকে জেলে পাঠিয়েছে। কিন্তু আকাশ বলে সে জিনিয়াদের সমস্ত লোন শোধ করে দেবে এবং জিনিয়া কেও জেল থেকে ছাড়িয়ে আনবে। তার বদলে আকাশকে সাহায্য করতে হবে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে ঋদ্ধি ডোনার সাথে খারাপ ব্যবহার করার জন্য শুভ তাকে বারবার ডোনার কাছে ক্ষমা চাইতে বলে। কিন্তু ঋদ্ধি ক্ষমা চাইবে না বলে। কিন্তু শুভ বার বার করে অনুরোধ করে ডোনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তাই বাধ্য হয়ে ঋদ্ধি ডোনার জন্য স্পেশাল কিছু করার ভাবনা চিন্তা করে। তখন শুভর মাথায় বুদ্ধি আসে আজ ঋদ্ধি ডোনার জন্য নিজের হাতে রান্না করবে।
ঋদ্ধির সাথে হাত মিলিয়ে আদিও শুভর জন্য রান্না করতে যায়। তারপর এক এক করে বাকিরাও যোগ দেয়। বাড়ির সকল ছেলেরাই হাত মিলিয়ে নিজেদের স্ত্রী এর জন্য রান্না করে। সে এক অদ্ভুত কান্ড। রান্নাঘরে গিয়ে হুলস্থুল কান্ড ঘটায় সবাই। জীবনে যারা রান্না ঘরে যায়নি তারা রান্না ঘরে ঢুকলে যেমন রান্না ঘরের হাল হয় তেমনটাই হয়েছে এদের অবস্থা। রান্নাঘর একেবারে লন্ডভন্ড করে ফেলে সবাই মিলে। তারপর একসাথে হাতে হাত লাগিয়ে সকলে মিলে কোন রকমে রান্না শেষ করে। এরই মধ্যে ডোনা এসে উপস্থিত হয়, ঋদ্ধি বলে সে ডোনার জন্য রান্না করছে। ডোনা যেন আর রাগ না করে থাকে। ডোনাও নাটক করে ঋদ্ধিকে মিথ্যে আশ্বাস দেয়।
আরও পড়ুনঃ “দেবলীনার পরিবেশনা দেখে লজ্জা পেয়েছি…এটা চণ্ডালিকা নয়, এটা কিছুই নয়!”— ডান্স বাংলা ডান্সের বিতর্কিত নাচে ক্ষোভ প্রকাশ মমতা শঙ্করের! পরিবেশনার যুক্তিহীনতা নিয়ে তীব্র কটাক্ষ বর্ষীয়ান নৃত্যশিল্পীর!
রান্নাবান্না পর্ব শেষে সকলে খেতে বসে ডাইনিং টেবিলে। ছেলেরা মিলেই মহিলাদের খাবার পরিবেশন করে। আর ঠিক তখনই পুলকের ফোনে একটা ফোন আসে। আর সেই ফোনটা পাওয়া মাত্রই অসুস্থ হয়ে পড়ে তিনি। কিন্তু হঠাৎ করে কি হলো, কার ফোন এলো সেসব প্রশ্ন করতে থাকে সকলে মিলে। তার কিছুক্ষণ পরেই হঠাৎ রায় বাড়িতে আসে আকাশ। আকাশকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। সকলেই তাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তারপরই আকাশ জানায় রায় পরিবারের বিজনেসকে কিনে নিয়েছে সে। এবার থেকে রায় পরিবারের বিজনেসের ৯০ শতাংশ তার আর বাকি যতটুকু পড়ে আছে সেটা রায় পরিবারের। এদিকে বিজনেসের জন্য আকাশের থেকে লোন নিয়েছিল পুলকরা। সেটা এখনো আকাশকে শোধ দিতে হবে। মোট কথা বোনের প্রতি অন্ধ ভালবাসায় রায় পরিবারকে একেবারে পথে বসিয়ে দিল আকাশ। এবারে এই বিপদ থেকে কিভাবে নিজের পরিবারকে উদ্ধার করবে শুভলক্ষ্মী সেটাই দেখার অপেক্ষা।

