জাদু করলো শুভলক্ষীর হতে তৈরি ভোগ! নাক কাটা গেল জিনিয়ার! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আদৃত শুভকে আলাদা করে দোকানে নিয়ে গিয়ে জিনিয়া এবং তার বিয়ে সম্পর্কে আলোচনা করতে থাকে। বিয়ের জন্য আদৃত এখনই তৈরি নয়। সে বুঝতে পারছে না জিনিয়া তারজন্য সঠিক মানুষ কি না। অন্যদিকে আদৃতের ভাইবোনরা ফেরার পর যখন আদৃতের মা জানতে পারে আদৃত শুভকে নিয়ে একা দোকানে গিয়েছে তখন শুভর উপর তার ভীষণ রাগ হয়। আদৃতের মা শুভকে বলে দেয় এই কদিন যেন সে আদৃতের থেকে দূরে থাকে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ৮ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 8 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে জোর কদমে পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে বাড়িতে। শুভ নিজের হাতে পুজোর জন্য আলপনা দিচ্ছে। এদিকে জিনিয়া তার মা বাবার সাথে চলে এসেছে। আদৃতের মা রীতিমত শুভকে বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করাচ্ছে, সবার জন্য চা বানিয়ে আনতে বলছে। বাড়ির প্রত্যেকের জন্য পুজো উপলক্ষে নতুন জামা কাপড় উপহার এনেছে ঠিকই কিন্তু শুভর জন্য একটা পুরনো বাতিল শাড়ি নিয়ে এসেছে। আর এই কথাটা সবার মাঝে ফাঁস করে দেয় তার দুই জা। কিন্তু শুভ হাসিমুখে সেই উপহার নেয়। এরপরে শুভর হাতে বানানো বিভিন্ন খাবার অতিথিদের খেতে দেয়। কিন্তু আদৃতের মায়ের কথায় তারা ভাবে শুভ হয়তো এই বাড়ির কাজের লোক, পুজোর জন্য থাকে দেশ থেকে নিয়ে আসা হয়েছে। কিন্তু শুভ স্পষ্ট করে জানিয়ে দেয় তাকে বাড়ির সবাই সদস্য হিসেবে খুব ভালোবাসে। আর এই কথাটা বলার পরে সেখান থেকে কাঁদতে কাঁদতে ছুটে চলে যায়। আদৃত সেটা খেয়াল করে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু শুভ কিছু বলে না।
জিনিয়ার হয়ে ভোগ রান্না করলো শুভলক্ষী
তারপর আদৃতের মা জিনিয়াকে ভোগ রান্নার জন্য পাঠিয়ে দেয়। জিনিয়া রান্নাঘরে গিয়ে শুভকে ভালো মানুষের মতো বোঝাতে থাকে তাকে সাহায্য করার জন্য। সে তার বন্ধু হতে চায়, আদৃত তার ভালো বন্ধু এই সমস্ত কথা বলে শুভকে বোকা বানিয়ে তাকে দিয়ে ভোগ রান্না করাতে থাকে। রান্নার মাঝে যখন আদৃত রান্নাঘরে গিয়ে দেখতে যায় সব ঠিক আছে কিনা তখন গিয়ে দেখে জিনিয়াই রান্নাঘরে রান্না করছে। তারপর আদৃত চলে গেলে আবার শুভ এসে বাকি রান্না করে দেয়।
আরও পড়ুনঃ আবার ফুলশয্যা❗লজ্জায় লাল আদি আনন্দী❗সম্প্রচারের আগেই ফাঁ’স ধারাবাহিকের আগামী পর্ব
শুভ জিনিয়াকে বলে আজ সে রান্নাটা করে দিল কিন্তু এরপরের দিন থেকে রান্নাটা তাকেই শিখে নিতে হবে। কারণ মিথ্যে দিয়ে ভালোবাসার সম্পর্ক তৈরি করা যায় না। জিনিয়া তো শুভর এই কথাগুলো শুনে মনে মনে তাকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। শুভকে দিয়ে শুধুমাত্র নিজের কাজ হাসিল করার জন্য ভালো ব্যবহার করছে সে। কিন্তু সেই সময় বাড়ির কোথাও শুভকে দেখতে পায়না আদৃত। এবারে দেখার অপেক্ষা শুভ রাতের ভোগ খেয়ে সবাই আসল সত্যিটা ধরে ফেলে কিনা।

