ধর্ম সংকটে শুভলক্ষী! মনের কথা জানিয়ে নায়িকাকে বিপাকে ফেলল আদৃত! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh) সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল জিনিয়ার মা তাকে বোঝায় থাকে যে অনেক কষ্টে তিনি জিনিয়ার এই বাড়িতে জায়গা করে দিয়েছে সে যেন এটা নষ্ট না করে। জিনিয়ার মা হঠাৎ বলে ওঠে জিনিয়া পুজোর কাজ খুব ভালোভাবে করে, ভোগ রান্না করতে এসে নাকি একেবারে পারদর্শী। আর এটা শোনার পরেই আদৃতের মা জিনিয়াকে এ বছর জগদ্ধাত্রী পূজার ভোগ রান্নার দায়িত্ব দিয়ে দেয়। এদিকে শুভ বাড়িতে আসার পর আদৃতের ভাইবোনেরা তো খুব খুশি। তারপর আদৃত, শুভ এবং তার ভাই বোনেরা মিলে বাইরে যায় ক্যাফেতে। সেখানে বসে আড্ডা দিতে থাকে। সেখান থেকে আদৃতের ভাইবোনেরা বাড়ি চলে আসে, কিন্তু আদৃত যায় শুভকে নিয়ে তাদের দোকান দেখতে।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, Today Episode 6 December, গৃহপ্রবেশ আজকের পর্ব ৬ ডিসেম্বর, গৃহপ্রবেশ আজকের পর্ব

গৃহপ্রবেশ আজকের পর্ব ৭ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 7 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদৃত শুভকে আলাদা করে দোকানে নিয়ে গিয়ে জিনিয়া এবং তার বিয়ে সম্পর্কে আলোচনা করতে থাকে। জিনিয়ার সঙ্গে তার যে সম্বন্ধ করে বিয়ে হচ্ছে এটা আগেই জানিয়েছে। কিন্তু এই বিয়ের জন্য আদৃত এখনই তৈরি নয়। সে বুঝতে পারছে না জিনিয়া তারজন্য সঠিক মানুষ কি না। কারণ জিনিয়ার জন্য সে কিছুই অনুভব করে না।

শুভকে মনের কথা জানালো আদৃত

তখন শুভ বলে তাদের যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তাই জন্য এরকম অস্বস্তি হচ্ছে প্রথম প্রথম। বিয়ের পর সবটা স্বাভাবিক হয়ে যাবে। তখন তারা দুজনে একসাথে থাকবে, একে অপরের ভালোলাগা খারাপ লাগা বুঝবে, আস্তে আস্তে তাদের মধ্যে ঠিক ভালোবাসা তৈরি হয়ে যাবে। এরপর হঠাৎই আদৃত এবং শুভ লক্ষ্য করে তাদের দোকানে রাতের বেলা অন্ধকারে চুপিচুপি কেউ ঢুকছে এবং জিনিস নিচ্ছে। আর দুজনেই তাকে স্বাভাবিকভাবেই তাকে চোর ভেবে নেয়। আর চোর ভেবে তাকে হাতেনাতে ধরে, কিন্তু তাকে দেখে বুঝতে পারে চোর নয় আদৃতের ছোট কাকা লুকিয়ে লুকিয়ে দোকান থেকে চকলেট খাচ্ছিল।

আরও পড়ুনঃ পিঠ বাঁচাতে কাকিমণিকে বলির পাঠাপাঁঠা বানাল নন্দিনী! সম্প্রচারের আগেই ফাঁ’স আগামী পর্ব

অন্যদিকে আদৃতের ভাইবোনরা রাত করে বাড়ি ফিরেছে দেখে তাদের মায়েরা তো ভীষণ রেগে যায় তাদের উপর। তারপর যখন জানতে পারে আদৃত শুভকে নিয়ে একা দোকানে গিয়েছে তখন তাদের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেয় আদৃতের মাকে। এই বিষয়টা তারা একেবারে ভালো চোখে দেখে না। শুভর সাথে আদৃতের মেলামেশা কোনদিনই পছন্দ করে না তিনি। তারপর কদিন বাদে আদৃতের বিয়ে। এরপর তারা বাড়ি এলে তো বকাবকি করতে শুরু করে আদৃতের মা। বলে যে শুভর বায়না সবসময় রাখতেই হবে এমন কোন কথা নেই, এই সময়টা শুভকে নিয়ে একা একা বেরোনো তার একেবারেই উচিত হয়নি। কিন্তু ছোটকাকা বলে তিনিও ছিলেন তাদের সাথে। এরপর সবাই ঘরে চলে গেলে আদৃতের মা শুভকে বলে দেয় এই কদিন যেন সে আদৃতের থেকে দূরে থাকে। দেখা যাক আগামী দিনে কি হয়।

Back to top button