গাছ থেকে বেরোলো সোনা❗নাক কাটা গেল নন্দিনীর❗সম্প্রচারের আগেই আগামী পর্ব ফাঁ’স

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই দর্শকরা তাদের পুরনো প্রিয় জুটিকে ফিরে পেয়েছেন। অভিনেত্রী অন্বেষা হাজরার প্রাণবন্ত অভিনয়। মন জয় করে নিয়েছে দর্শকমহলে। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, আনন্দী বাড়ি ফিরতে না ফিরতেই তার ওপর চোর অপবাদ দেওয়া হয়। কিন্তু বিনা দোষে কোন শাস্তি মাথা পেতে নেবে না আনন্দী। তাই নকল হার এনে আসল সোনার হার উদ্ধার করার মতলব করে সে। তার এই পরিকল্পনায় সহযোগিতা করে বাড়ির প্রায় প্রত্যেকটি সদস্য। আসল চোরের এবার আর কোন নিস্তার নেই।

আনন্দী আজকের পর্ব ৬ ডিসেম্বর (Anondi Today Episode 6 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, আনন্দী বাড়ির সমস্ত মহিলা সদস্যদের নিয়ে পরিকল্পনা করতে শুরু করে ঠিক কিভাবে কাকিমাকে ধরা যায়। এরপর রাত্রিবেলা তারা চুপিচুপি কাকিমার উপর নজর রাখে। আদি প্রথমে এই পরিকল্পনায় শামিল হতে চায়নি। কিন্তু পরবর্তীতে তার মনে হয় তার স্ত্রী যেটা বলছে সেটা মিথ্যা কথা নয়। তাই সেও তাদের পরিকল্পনায় শামিল হয়।
View this post on Instagram
গাছের নিচেই আসল সোনা
এদিকে কাকিমা নন্দিনীকে ফোন করে সমস্ত ঘটনা বলে। কাকিমা বলে আসল সোনার হার তার কাছে আছে। আনন্দীকে ছোট করার একটা মোক্ষম উপায় পেয়ে যায় নন্দিনী। সে বলে পরের দিন যখন মায়ের গলায় আবার সোনার হারটা পরিয়ে দেওয়া হবে ঠিক তখনই ওদেরকে ধরতে হবে আর প্রমাণ করতে হবে যে সোনার হারটা পরানো হচ্ছে সেটা নকল। কিন্তু তার আগে আসল সোনার হারটা কোথাও একটা লুকিয়ে ফেলতে হবে।
আরও পড়ুনঃ অভিনেতার জীবনে বিরাট দুঃসংবাদ! হঠাৎ আ’ত্মহত্যার চেষ্টা করলেন নীল ভট্টাচার্য!
নন্দিনীর কথামতন বাগানে গিয়ে একটা গাছের নিচে সেই সোনার হারটা লুকিয়ে ফেলে কাকিমা। আর সেটা স্বচক্ষে দেখে আদি আর আনন্দী। পরের দিন সকাল হতেই বাড়িতে পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যায়। সময় বুঝে কাকিমা সবাইকে থামতে বলে। তার দাবি ওই সোনার হার নকল। এমন সময় সেখানে পরীক্ষক সহ হাজির হয় নন্দিনী। গল্প জমে উঠেছে দেখে বেশ মজা পায় আনন্দী।

