জিনিয়ার করা অপমান বুমেরাং হয়ে ফিরে এলো তার জীবনেই! শেষ হাসিটা হাসল শুভলক্ষী! জমে গেল আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
এই ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল শুভর কথা মেনে আদৃত সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় জিনিয়ার কাছে ক্ষমা চাওয়ার জন্য। শুভর কথা শুনে যেহেতু আদৃত জিনিয়ার কাছে ক্ষমা চাইতে এসেছে সেটা জানতে পেরে জিনিয়া দারুন রেগে যায়। পরের দিন শুভ জিনিয়াদের বাড়িতে গেলে শুভর আচার-আচরণ, স্বভাব দেখে জিনিয়ার বন্ধুরা তাকে অপমান করতে থাকেন। এমনকি জিনিয়াও কথার মাধ্যমে শুভকে ছোট করতে থাকে। এরপর শুভ মেহেন্দি পরিয়ে দিলে জিনিয়া তাকে অপমান করার জন্য টাকা দেয়। শুভ মনে মনে ঠিক করে নেয় এই অপমান সে কিছুতেই সহ্য করবে না।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১২ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 12 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদৃত তাদের আশীর্বাদ এর আগের দিনে জিনিয়া এবং তার আশীর্বাদ নিয়ে বেশ চিন্তা করতে থাকে। সে জীবনে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা সেটাই বুঝতে পারে না। কিন্তু শুভ বলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তাই চিন্তা না করতে। এরপর হঠাৎই বরফ পড়তে শুরু করে। আদৃত শুভ মিলে সেই বরফের মধ্যে খুনসুটি করতে থাকে। অন্যদিকে শুভকে দিয়ে মাঝরাতে চা করানোর জন্য ওঠে সেমন্তী। কিন্তু শুভকে কোথাও খুঁজে না পেয়ে হঠাৎ করে বাইরে হাসির শব্দ শুনতে পেয়ে বেরিয়ে এসে দেখে শুভ এবং আদৃত একসাথে রয়েছে। যেটা দেখেতো খুনি রেগে যায় সেমন্তী।
তারপর আদৃত এবং শুভ দুজনকে বকাবকি করতে শুরু করে। আদৃত বুঝতে পারে না তার মা হঠাৎ কেন এত রেগে গেল। আদৃতও রাগ করে ঘরে ঢুকে যায় আদৃত বুঝতে পারে না তার মা হঠাৎ কেন এত রেগে গেল। শুভ আসার পর থেকেই তার মা অন্যরকম ব্যবহার করছে। অন্যদিকে সেমন্তী ঘরে এসে ভাবতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব জিনিয়ার সঙ্গে আদৃতের বিয়েটা দিয়ে দিতে হবে। এনগেজমেন্টের পরে সপ্তাহতেই তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুনঃ বিচ্ছেদের পর চাইলেন কোটি টাকা খোরপোষ! অভিনেত্রীর দাবি শুনে চোখ কপালে নেটিজেনদের!
জিনিয়ার অপমান ফিরিয়ে দিল শুভ
এরপর পরের দিন ধুমধাম আয়োজনে জিনিয়া এবং আদৃতের এনগেজমেন্টের আয়োজন করা হয়। সেখানে সবাই এক এক করে উপস্থিত ছিল কিন্তু শুভকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে আদৃত। এরপর আদৃতের ভাই গিয়ে শুভকে ডেকে আনে। শুভ প্রথমে যাবে না বলল পরে যাবে বলে ঠিক করে। আর এটাও ঠিক করে নেয় সেখানে যখন যাবে জিনিয়ার করা অপমানটা তাকে নিজের মতো করে ফিরিয়ে দেবে। তারপর শুভ জিনিয়া এবং আদৃতকে শুভেচ্ছা জানিয়ে জিনিয়াকে উপহার দেয়। আর জিনিয়া খাম খুলে দেখে সে শুভকে মেহেন্দি পড়ানোর জন্য যে টিপ দিয়েছিল সেই টাকাটা। সেটা দেখেই রেগে চিৎকার করে ওঠে। সবাই তো জিনিয়ার চিৎকার শুনে ছুটে আসে। এরপরে জিনিয়া নিজের মুখে চিৎকার করে বলে সে মেহেন্দি পরানোর পর শুভকে যে টিপস দিয়েছিল সেই টাকাটাই শুভ তাকে ফেরত দিয়েছে। এটা শুনে তো অবাক হয়ে যায় আদৃত। এদিকে জিনিয়ার মা, সেমন্তী দুজনেই ভাবে আবার একটা ভুল করে ফেলল জিনিয়া। জিনিয়া নিজেও নিজের ভুলটা বুঝতে পারে। এবার আদৃত কি করবে সেটাই দেখার অপেক্ষা, দেখা যাক আগামী পর্বে কি হয়।

