বিচ্ছেদের পর চাইলেন কোটি টাকা খোরপোষ! অভিনেত্রীর দাবি শুনে চোখ কপালে নেটিজেনদের!

বর্তমান সময় অনেকটাই পাল্টে গিয়েছে। বর্তমানে বিবাহ বিচ্ছেদ (Divorce) যেন জল ভাত হয়ে গিয়েছে সকলের কাছে। কখন কে কার প্রেমে পড়বে, কখন কার প্রেমে বিচ্ছেদ হবে, আবার কার বিয়ে কতদিন চলবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সে কথা বলা একেবারেই অসম্ভব। এক কথায় এখন সব সম্পর্কের প্রায় অনিশ্চিত। অন্তত টলিউড (Tollywood) বলিউডের (Bollywood) সেই খবরই শোনা যাচ্ছে। টলিউডের একের পর এক বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে।

সেরকমই জনপ্রিয় টেলি অভিনেত্রী সোহিনী গুহ রায় (Sohini Guha Roy) এর বিচ্ছেদের কথা আমরা সকলের জানি। যাকে শেষ বার আমরা দেখেছিলাম কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক শেষ বসন্ত ধারাবাহিকে অভিনয় করতে। কয়েক বছর আগেই সোহিনী নিজের বহু পুরনো প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। নিজের নতুন জীবন শুরু করেছিলেন। তবে গত বছর থেকেই স্বামীর সঙ্গে আলাদা থাকছেন অভিনেত্রী।

sohini guha Roy

স্বামীর থেকে খোরপোশ চেয়ে ট্রোল সোহিনী

অভিনেত্রীর স্বামী কল্লোল একজন ব্যবসায়ী। বিয়ের বহু বছর আগে থেকেই তারা একে অপরকে চেনেন। তবে গত বছর থেকেই তারা সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে আনফলো করে দিয়েছেন। সম্পর্কের সুতো ক্রমশই ছিঁড়ছে। সম্পর্কে চিড় ধরেছে।

actress

সম্প্রতি কিছুদিন আগেই অভিনেত্রী মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন। সেই ছবিতেই একাংশ নেটিজেন কমেন্ট করে বলেছেন অভিনেত্রী নিজের স্বামীর থেকে নাকি মোটা অংকের খোরপোষ আদায় করেছেন তাই তার এতো বিলাসিতা। এত টাকা খরচ করছেন সেই কারণেই। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে অভিনেত্রীকে একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে।

আরও পড়ুনঃ মিত্তির বাড়িকে বেঁধে রাখার শপথ নিল জোনাকি! দাদুর কাছেই থেকে গেল ধ্রুব! প্রকাশ্যে নতুন প্রোমো

তবে অভিনেত্রী এই অভিযোগকে একেবারে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন তিনি শেষ এক বছর ধরেই বাবা মায়ের সাথে টালিগঞ্জে রয়েছেন। নিজের মতন করে কাজ করছেন। তাদের ডিভোর্সের কাজ চলছে। তিনি কোনদিনও এরকম দাবি করেননি। খুব শীঘ্রই পাকাপাকি ভাবে দুজন আলাদা হয়ে যাবেন।

Back to top button