ভালোবাসার দুটি দিক তুলে ধরল গৃহপ্রবেশ! আকাশের ভালোবাসায় রয়েছে সম্মান আর মোহনার ভালোবাসায় নোংরামি!

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।

এছাড়াও ধারাবাহিকের গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হল মোহনা এবং আকাশ। মোহনা আদৃত এর এক্সিডেন্ট এর পর তাকে উদ্ধার করেছিল। আদৃত যখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল যখন অসুস্থ ছিল তখন মোহনা তাকে সেবাশ্রূষা করে সুস্থ করে তোলে। আর সেই সময় আদৃত এর সাথে থাকতে থাকতে মোহনা তার প্রেমে পড়ে যায়। অন্যদিকে আকাশ হলো মোহনার দাদা। যার সঙ্গে শুভর বিয়ে ঠিক হয়েছিল। যদিও সেই সময় আদৃত যে তাদের বাড়িতেই থাকতো সে খবর জানত না শুভ।

Grihoprobesh, Star jalsha, Bengali Serial, Bengali television,Ushasi Ray, Sushmit Mukherjee, গৃহপ্রবেশ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, গৃহপ্রবেশ, উষসী রায়, সুস্মিত মুখার্জি, Today Episode 9 june, গৃহপ্রবেশ আজকের পর্ব ৯ জুন, গৃহপ্রবেশ আজকের পর্ব

তারপর বিয়ের মন্ডপ এই সমস্ত সত্যি সবার সামনে আসে। আদৃত শুভর কাছে ফিরে আসে, আকাশ শুভকে ভালোবেসেও তাকে নিজের করে পায় না। সম্প্রতি গতকালের পর্বে দেখানো হয়েছে মোহনা আদৃত এর সন্তানের মা হতে চলেছে। আদৃতকে পাওয়ার জন্য সে একেবারে পাগল হয়ে উঠেছে। সমস্ত সীমা অতিক্রম করছে। আকাশ তার জন্য বিয়ের সম্বন্ধ এনেছে। কিন্তু মোহনা সেই সম্বন্ধ ভেঙে দেয়।

উল্টে আকাশকেই দোষারোপ করতে থাকে। আকাশ মোহনাকে বোঝায় আদৃত একজন বিবাহিত পুরুষ। মোহনার আত্মসম্মান সবটাই চলে গেছে, একজন বিবাহিত পুরুষের পেছনে এভাবে পড়ে আছে কেন সে। দাদার এই কথা শুনে মোহনা আকাশকেই উল্টে দোষারোপ করতে শুরু করে। আকাশও শুভলক্ষীকে ভালোবাসে তাই জন্য শুভ তাকে বিয়ের মণ্ডপে ছেড়ে চলে আসার পরেও এখনও শুভর এক ডাকে চলে আসে আকাশ।

আরও পড়ুনঃ ‘ওনার ওই ঘাড় বেঁকিয়ে কথা বলা, কারোর সঙ্গে মিশতে চাইতেন না, আমার চোখে উনি মহানায়কা হওয়ার যোগ্য নন…’- সুচিত্রা সেনকে মহানায়িকা মানতেন নারাজ লিলি চক্রবর্তী!

কিন্তু এখানে দুটি চরিত্রের মধ্যে মিল থাকলেও একটা বিরাট পার্থক্য রয়েছে। যেখানে মোহনা আদৃতকে পাওয়ার জন্য যা নয় তাই করছে। নিজের আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছে, যত নিচে নামা যায় তত নিচে নামছে। কিন্তু অন্যদিকে আকাশ নিজের আত্মসম্মান বজায় রেখে শুভর ভালো বন্ধু হয়ে তার বিপদে পাশে দাঁড়াচ্ছে, তাকে সাহায্য করছে। এখানেই মোহনা এবং আকাশের মধ্যে পার্থক্য। আকাশ নিজের ভালোবাসাকে সম্মান করে তার পাশে থাকছে তার সিদ্ধান্তকে সম্মতি জানাচ্ছে। উল্টো দিকে মোহনা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আদৃতকে।

Back to top button