‘ওনার ওই ঘাড় বেঁকিয়ে কথা বলা, কারোর সঙ্গে মিশতে চাইতেন না, আমার চোখে উনি মহানায়কা হওয়ার যোগ্য নন…’- সুচিত্রা সেনকে মহানায়িকা মানতেন নারাজ লিলি চক্রবর্তী!

বছর বছর ধরে মহানায়িকার হিসেবে আমরা জেনে এসেছি সুচিত্রা সেনকে (Suchitra Sen)। কয়েক দশক ধরে তিনি আমাদের চোখে মহানায়িকা। কিন্তু এবারে মহানায়িকা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন আরেক জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakravarty)।
জনপ্রিয় অভিনেত্রী লিলি চক্রবর্তীকে তো আমরা প্রত্যেকেই চিনি। সিনেমা, ধারাবাহিক সব জায়গাতে নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন অভিনেত্রী। এই বয়সে এসে এখনো দাপটে সঙ্গে অভিনয় করে চলেছেন। নিজেকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখতে চেয়েছেন লিলি চক্রবর্তী। তাইতো বার্ধক্য জনিত স’মস্যাও তাকে কখনো অভিনয় থেকে দূরে রাখতে পারেনি। শেষবার তাকে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সুচিত্রা সেনকে মহানায়িকা মানতে অস্বীকার করলেন অভিনেত্রী। তার জায়গায় আরেক জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী দেবীকে বললেন মহানায়িকা। কিন্তু হঠাৎ কেন এমন মন্তব্য করলেন অভিনেত্রী?
একটি সাক্ষাৎকারে লিলি চক্রবর্তী কথা বলেন সুচিত্রা সেনকে নিয়ে। সেখানেই তিনি বলেন, ‘মহানায়িকা বলতে গেলে সাবিত্রী দিকে বলা উচিত অভিনয় হিসেবে, চেহারা হয়তো নয়। কিন্তু অভিনয় দিয়ে বিচার করতে গেলে সাবিত্রী দি মহানায়িকা। সাবিত্রী দি এত নরম্যাল অভিনয় করতেন যেটার ধারে কাছে সুচিত্রা সেন যেতেন না। কিন্তু ওঁর একটা ইয়ে ছিল, সবাই পছন্দ করতেন।’
আরও পড়ুনঃ ‘ওনার ওই ঘাড় বেঁকিয়ে কথা বলা, কারোর সঙ্গে মিশতে চাইতেন না, আমার চোখে উনি মহানায়কা হওয়ার যোগ্য নন…’- সুচিত্রা সেনকে মহানায়িকা মানতেন নারাজ লিলি চক্রবর্তী!
তিনি আরও বলেন, ‘উনার সাথে খুব বেশি ছবিতে কাজ করিনি। একটা ছবিতে কাজ করেই বুঝে গিয়েছিলাম উনি কেমন। উত্তম কুমার যেমন সবার সাথে হই হই করে মজা করে কাজ করতে ভালোবাসতেন উনি নিজেকে একটু আলাদা রাখতেন। সবার সাথে মিলেমিশে কাজ করবে আনন্দ করে কাজ করবো সেটাই আমার ভালো লাগতো। এমনটা সবার সাথেই করতেন সেটা আমার ভালো লাগত না। এরপরে ওনার সাথে ছবিতে কাজ করার অফার এসেছে কিন্তু উনি বলতেন অন্য কাউকে নিতে আমাকে নিতে না করতেন। উনি হয়তো আমার সাথে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারতেন না। উনি যেভাবে ঘাড় বেঁকিয়ে অভিনয় করেন আমি সেভাবে পারতাম না। এটা অনেকেরই পছন্দ আবার অনেকেই অপছন্দ করতেন। আর উনার জন্য অনেক সিনেমা থেকে বাদ পড়েছি।’

