নতুন প্রোমো, প্রা’ণ সং’শয় গীতার! তার ওপর গু’লি চালালো কৃপান! এবার কীভাবে ন্যায় পাবে পদ্ম?

কয়েকটা দিন আগেই স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে LLB (Geeta LLB)। জি বাংলায় জগদ্ধাত্রির মতনই বীর পরাক্রমী এবং অ্যাকশনে ভরপুর এই গীতা। ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে হিয়া মুখার্জিকে।
শুরু থেকেই এই ধারাবাহিক একেবারে মাতিয়ে রেখেছে দর্শকদের ড্রয়িং রুম। যার ফলে প্রথম সপ্তাহেই টিআরপি (TRP) তালিকার প্রথম পাঁচে নিজের জায়গা পাকা করেছে এই মেগা। এই মুহূর্তে নায়িকার জীবনে নেমে এসেছে অনেক বড় বিপদ।
আরো পড়ুন: বিপদে মাথা গরম করে আবার পর্ণাকে ভুল বুঝল সৃজন, আসল কেসটা খতিয়ে বার করলো পর্ণা!
জলে থেকে কুমিরের সাথে লড়াই করার মতনই চ্যালেঞ্জ নিয়েছে ধারাবাহিকের নায়িকা। আর এটা করতে গিয়েই পরপর একাধিক বিপদের সম্মুখীন হতে হয়েছে তাকে আর এইবার একেবারে স্বয়ং মৃত্যুর মুখে পড়ল গীতা। এমনটাই দেখা গেল ধারাবাহিকের প্রোমোতে।
ধারাবাহিকের সম্প্রতি প্রকাশ পাওয়া প্রোমোতে (Promo) দেখা যায়, গীতার মা নিজেই এইবার অন্যায়ের প্রতিরোধে শামিল হল। সে গীতাকে বলছে, পদ্মকে নিয়ে কোর্টে যেতে। আর তাকে তার সাথে হওয়া অন্যায়ের ন্যায্য বিচার পাইয়ে তবেই ফিরতে।
গীতা তাড়াতাড়ি পদ্মকে নিয়ে বেরোতে গেলে সে দেখে বাইরে বন্দুক হাতে দাড়িয়ে রয়েছে কৃপাণ। তারপর গীতার কপাল লক্ষ্য করে ট্রিগার চেপে ধরে কৃপাণ। গুলির আওয়াজে বুক কেঁপে ওঠে সবার। তবে জানা যায় না গুলিটা আসলে কার লাগল। গীতা নাকি পদ্ম? অন্যদিকে নিজের লেডি সালমান খানের জন্য অপেক্ষায় রইলো ধারাবাহিকের নায়ক।

