প্রথম ঝলকেই বাজিমাত করল উদয় প্রতাপ! প্রকাশ্যে পরিণীতার প্রথম প্রোমো!

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের (Bengali Television) চ্যানেল গুলিতে একের পর এক ধারাবাহিকের (Bengali Serial) আগমন হয়েই চলেছে। আগের তুলনায় বর্তমানে ধারাবাহিকের সংখ্যা এত বেড়ে গিয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দেখা উচিত সেটাই ঠিক করে উঠতে পারেন না দর্শক মহল। যার ফলস্বরূপ বহু নতুন ধারাবাহিক মাত্র কয়েক মাসের মধ্যেই টেলিভিশন ছেড়ে বিদায় নেয় টিআরপির অভাবে।
বাংলা ধারাবাহিক প্রদর্শনকারী চ্যানেল গুলির মধ্যে সবথেকে উন্নত এবং প্রথম সারির চ্যানেল হচ্ছে জি বাংলা (Zee Bangla)। যতদিন যাচ্ছে ধারাবাহিক গুলির মান উন্নয়নের মাধ্যমে এই চ্যানেলটি নিজেদেরও আরও উন্নত করে তুলছে। এই চ্যানেলের সম্প্রচারিত প্রায় প্রতিটি ধারাবাহিক দর্শকদের মনের অনেক কাছের। টিআরপিতেও বেশ ভালো ফলাফল করতে দেখা যায় এই চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিক গুলিকে।
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় বেশ কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে। যার মধ্যে একটি ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাবে নিম ফুলের মধু ধারাবাহিকের নায়ক সৃজনের ভাই চয়নকে। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং। তার আসার অপেক্ষায় দিন গুণছিলেন দর্শক মহল। এইবার ঘটতে চলেছে সেই অপেক্ষার অবসান। সম্প্রতি জি বাংলা চ্যানেলের তরফ থেকে প্রকাশ পেয়েছে এই আসন্ন ধারাবাহিকে প্রথম প্রচার ভিডিও।
কি দেখা গেল এই প্রচার ভিডিওতে
প্রোমোর শুরুতে দেখা যায়, একটি অনেক বড় ইউনিভার্সিটি আর সেখানে অনেক বড় বড় বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে। সেখানেই পড়াশোনা করে নায়ক এবং নায়িকা। সেই উনিভার্সিটিতে নায়কের অনেক নাম ডাক। সবাই তাকে খুব ভালবাসে। হঠাৎ করেই সেখানে এসে উপস্থিত হয় নায়িকা। নিজেদের আঞ্চলিক ভাষায় কথা বলায় তাকে সবাই মিলে অপ্রস্তুত করে তোলে। কিন্তু গান গেয়ে সবাইকে তার গানের তালে নাচিয়ে দেয় নায়িকা।
আরও পড়ুন: চুপি চুপি বিয়ে সারলেন মেয়েবেলার মউ! পাত্রের পরিচয় চমকে দেবে আপনাকে!
পরবর্তী সিনে দেখা যায় এই নায়িকা আসলে নায়কের স্ত্রী। একই খাবার টেবিলে বসে নায়ককে খাবার পরিবেশন করছে সে। কিন্তু নায়ক নায়িকাকে একেবারেই পছন্দ করে না। সবার সামনে খাবার টেবিল ছেড়ে উঠে যায় নায়ক। শুধু তাই নয় যাওয়ার আগে নায়িকাকে বলে যায় সে তাকে ঘৃ’ণা করে। নায়িকা ও সেই মুহূর্তে খাবার টেবিল ছেড়ে উঠে যাওয়ার প্রস্তুতি নেয়। এমন সময় বাড়ির প্রত্যেকের তাকে আটকায় আর বলে, ঝামেলা হতে হতেই একদিন তাদের দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। এখন অব্দি ধারাবাহিকের সম্প্রচারের সময় এবং তারিখ চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি। কি মনে হচ্ছে, সম্প্রচারের পর ধারাবাহিকটি মন জয় করতে পারবে দর্শকদের?

