চুপি চুপি বিয়ে সারলেন মেয়েবেলার মউ! পাত্রের পরিচয় চমকে দেবে আপনাকে!

টলিউড ইন্ডাস্ট্রিতে যেন বিয়ের মেলা বসেছে। একের পর এক অভিনেত্রী নিজেদের মনের মানুষের সঙ্গে সাত পাকে বাধা পড়ছে। চলতি মাসেই কয়েকদিন আগে মনের মানুষ সায়নদ্বীপের সঙ্গে সাতপাকে বাধা পড়লেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী (Rupsa Chatterjee)। আজ আবার খবর এলো, টেলিভিশনের পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী বিয়ে সেরেছেন। তবে অভিনেত্রী কবে, কখন বিয়ে সারলেন সেটা কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি। আসলে চুপিসারে সকলকে না জানিয়েই সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।
অভিনেত্রী আর কেউ নয় সকলের প্রিয় স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। যাকে আমরা টেলিভিশনের পর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখতে পেয়েছি নায়িকা চরিত্রে। স্টার জলসার খেলাঘর মেয়েবেলা, জি বাংলার আলোর কোলের মত একাধিক ধারাবাহিকে লিড চরিত্রে অভিনয় করেছেন স্বীকৃতি। এছাড়াও ওয়েব সিরিজ জগতে রাজা রানী রোমিওতে অভিনয় করে সকলের নজর কেড়েছেন।
পর্দায় অভিনেতা অর্পণ ঘোষালের সঙ্গে তার জুটি জনপ্রিয় হলেও বাস্তব জীবনে কিন্তু তার মনের মানুষ এর নাম রাহুল। অর্পণ তো আগেই বাস্তব জীবনে বিবাহিত ছিলেন। এবারে বিয়ে ছাড়লেন স্বীকৃতিও। দীর্ঘদিন ধরেই মনের মানুষের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। রাহুলের সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি তবে তিনি ইন্ডাস্ট্রির কেউ নন এইটুকুই জানা গিয়েছে।
কে স্বীকৃতির মনের মানুষ?
ইন্ডাস্ট্রির বাইরের মানুষের সঙ্গে মন দেওনা করেছেন স্বীকৃতি। সম্ভবত চলতি বছর সেপ্টেম্বর মাসেই বিয়ে সেরেছেন তিনি। সম্ভবত ডেস্টিনেশন ওয়েডিং করেছেন স্বীকৃতি এবং রাহুল। বাঙালি মতে নয় অবাঙালি মতেই বিয়ের সমস্ত নিয়ম রীতি হয়েছে। বাঙালির চিরাচরিত লাল বেনারসি ছেড়ে একেবারে বলিউডের ট্রেন্ডিং সাদা গোলাপী সাজে ধরা দিয়েছেন। গয়নাতেও ছিল বাহারি চমক, সোনার গয়না নয় বরং বলিউডের নায়িকাদের মতন গয়নার সাজিয়ে তুলেছেন নিজেকে। বিয়ের সাজে রাহুল স্বীকৃতি দুজনকেই দারুণ সুন্দর লাগছিল।
আরও পড়ুন: এবারে অ’সুর ব’ধের পালা! পুজোর মধ্যেই অসুর নি’ধন করতে আসছে জগদ্ধাত্রী!
স্বীকৃতির সাথে রাহুল মানানসই সাদা শেরওয়ানি পড়েছিলেন। মাথায় ছিল পাগড়ি। তাদের বিয়ের ফটোতেও জনপ্রিয় বলিউড কাপলের পোজ নকল করতে দেখা গেছে। তবে এখনো সোশ্যাল মিডিয়াতে বিয়ের কোনো ছবি বা ভিডিও আপলোড করেননি অভিনেত্রী।

