শুরুর আগেই ফাঁ’স! দেখে নিন জি-এর আসন্ন মেগা মিত্তির বাড়ির প্রথম পর্ব!

জি বাংলার (Zee Bangla) পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি (Mittir Bari)। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে এই ধারাবাহিক। নায়ক নায়িকা চরিত্রে কারা জুটি বাঁধতে চলেছেন সেই সম্পর্কে জানা গেছে অনেক আগেই। এই ধারাবাহিকের হাত ধরে জি বাংলার পর্দায় আবারো ফিরতে চলেছে আপনাদের সকলের প্রিয় নায়ক আদৃত রায় (Adrit Roy)

নতুন ধারাবাহিকে আদৃত এর বিপরীতে অভিনয় করতে দেখা যেতে চলেছে একজন জনপ্রিয় অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। যাতে ইন্দুবালা ভাতের হোটেলে দেখা গিয়েছিল। দর্শক মহলে তিনি বিশেষ পরিচিত নন। তবে এই ধারাবাহিকের হাত ধরে অনেকেই তাকে চিনে নিয়েছেন ইতিমধ্যেই। আদৃত পারিজাত এর নতুন ধারাবাহিকে মিত্তির বাড়ির প্রথম প্রোমো ভিডিও দেখে অনেকেই বেশ উৎসাহিত এই ধারাবাহিক দেখার জন্য। আর তার মধ্যে সকলের প্রিয় আদৃত ফিরছে এই ধারাবাহিকের হাত ধরে তাই সকলের মধ্যে তো খুশি আর ধরে রাখা যাচ্ছে না।

mittir bari new serial promo

মিত্তির বাড়ি ধারাবাহিকের প্রোমো দেখে বোঝা যাচ্ছে একটি পারিবারিক গল্প ঘিরেই ধারাবাহিকটি দেখানো হবে। ধারাবাহিকে দেখানো হয়েছে পুজো বাড়িতে এসে নিজের বাবা-মাকে দেশের ভিটে মাটি বিক্রি করে দেওয়ার জন্য জোর করছে ছেলে মেয়ে। কিন্তু দাদুর পাশে এসে দাঁড়ায় নাতি নাতনিরা। এছাড়াও নায়িকা ওই বাড়িতে আশ্রিতা। সেও ওই বাড়ি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে।

ফাঁস প্রথম এপিসোড

এবারে ধারাবাহিক শুরু হওয়ার আগেই ধারাবাহিকের প্রথম পর্বের ভিডিও ক্লিপ ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের প্রথম পর্বের ভিডিও চলে এসেছে। যা দেখে দর্শক তো বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। প্রথম দিকে ধারাবাহিক এর গল্প একেবারে মিঠাই ধারাবাহিকের মতন মনে হয়েছিল অনেকের। কিন্তু কিছুটা আলাদা ভাবে শুরু হতে চলেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়িকা বাড়ির একজন আশ্রিতা। সেটাই বোঝা গিয়েছে ধারাবাহিকটি দেখে।

ধারাবাহিকের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে নায়িকা জোনাকি বাড়ির সকল কাজ নিজের হাতে করছে। ঘর বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছু জায়গায় গুছিয়ে রাখা সে নিজের হাতে সামলাচ্ছে। তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যে দিচ্ছে। এই সুন্দর ভিডিওটি পোস্ট করা হয়েছে জি বাংলার অফিসিয়াল পেজ থেকে।

আরও পড়ুনঃ খুব শীঘ্রই প্রধান চ্যানেলে নতুন মেগা! আসছে বরফি! থাকছে জনপ্রিয় নায়িকা!

Back to top button