টিআরপিতে বিরাট চমক! আগেভাগেই জেনে নিন কি চমক থাকছে টিআরপি তালিকায়!

বর্তমানে টিআরপি (TRP) তালিকায় প্রতি সপ্তাহেই থাকছে একের পর এক চমক। নতুন নতুন চমকের কারণে দিনে দিনে বাড়ছে ধারাবাহিকগুলোর টিআরপি। যার ফলে প্রতি সপ্তাহেই স্থান পরিবর্তন করছে ধারাবাহিকগুলো। যার ফলে দর্শকদের মাঝেও টিআরপি তালিকা ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। তবে এই সপ্তাহের টিআরপি তালিকাতে থাকছে আরও বিরাট চমক। স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla), ইতিমধ্যেই পর্দায় শুরু হয়েছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। ফলে তাদের রেটিং জানার জন্য বেশ উৎসাহী দর্শকরা।
জানা যাচ্ছে এই সপ্তাহের সন্ধ্যে ৬টার স্লটে পুবের ময়নাকে কড়া টক্কর দিতে চলেছে স্টার জলসার নতুন ধারাবাহিক তেঁতুলপাতা। তবে এই সপ্তাহে টিআরপি তালিকায় স্লট দখল করতে পারে এই নতুন ধারাবাহিকটি। এরপরই বিকেল সাড়ে ৬টার স্লটে এই সপ্তাহে একই থাকতে চলছে গীতা এলএলবির টিআরপি। কিন্তু আগের থেকে বাড়তে পারে কে প্রথম কাছে এসেছির নম্বর। যদিও এই সপ্তাহেও স্লট দখলে থাকবে গীতার।

কথা না জগদ্ধাত্রী, কার পাল্লা ভারী এই সপ্তাহে?
সন্ধ্যে ৭টায় প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও কথা আর জগদ্ধাত্রীর মধ্যে দেখা যাবে দারুণ প্রতিযোগিতা। যদিও এই সপ্তাহে কথাকে দশমিক ১ পয়েন্টে হারিয়ে স্লট দখল করতে পারে জগদ্ধাত্রী। তবে সন্ধ্যে সাড়ে ৭টার স্লটে দেখা যাবে না কোন বিশেষ পরিবর্তন। এই সপ্তাহেও স্টার জলসার বধুঁয়াকে হারিয়ে স্লট দখল করতে চলেছে ফুলকি।
নিম ফুলের মধুকে কড়া টক্কর দিতে চলেছে উড়ান
এরপর রাত ৮টার স্লটেও দেখা যাবে হাড্ডাহাড্ডি লড়াই। নিম ফুলের মধুকে এই সপ্তাহেও কড়া টক্কর দিতে চলেছে উড়ান। এই সপ্তাহেও বাড়বে স্টার জলসায় প্রতীক সেন অভিনীত এই মেগা সিরিয়ালের টিআরপি। কিন্তু বর্তমানে নিম ফুলের মধুর দর্শক সংখ্যা অনেকটাই বেশি ফলে এবারও স্লট দখল করবে নিম ফুলের মধু। তবে রাত সাড়ে ৮টার স্লটেও আসছে না বিশেষ পরির্বতন। এবারও রোশনাইকে পরাস্ত করে স্লট দখল করবে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে।
আরও পড়ুন: ইন্দ্র কুমারের চাঁদ বদন থেকে খুলে পড়লো মুখোশ! পর্ণাকে জীবিত দেখে পিলে চমকে গেল তার!
কেমন ফল করতে চলেছে অমর সঙ্গী?
তবে এরপরের স্লটগুলোতে পাল্লা ভারী জি বাংলার। টিআরপি তালিকাতেও এই সপ্তাহেও দুর্দান্ত ফল করতে চলেছে মিঠিঝোরা ও মালাবদল। অপরদিকে একের পর এক টুইস্ট আনার শর্তেও স্লট দখল করতে ব্যার্থ হবে অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল এবং চিনি। যদিও চলতি সপ্তাহে খানিকটা বাড়তে পারে চিনির টিআরপি। প্রসঙ্গত, এই সপ্তাহের টিআরপি তালিকায় দুপুরের স্লটে যুক্ত হয়েছে জি বাংলার নতুন দুটি মেগা সিরিয়াল অর্থাৎ কাজল নদীর জল ও অমর সঙ্গী। এই সপ্তাহে তাদের রেটিং হতে পারে ২+। চলতি সপ্তাহে বেঙ্গল টপার হওয়ার দাবিদার নিম ফুলের মধু।

