‘এটাই গোপালের সঙ্গে দাদুর শেষ ছবি…ভালো থাকিস ভাই’- বিরাট দুঃসংবাদ! অভিনেতা দ্রোণ মুখার্জিকে নিয়ে আবেগে ভাসলেন পরিণীতার “দাদু”! হঠাৎ কি হলো অভিনেতার?

জি বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা এই মুহূর্তে টিআরপি তালিকায় চমৎকার অবস্থানে রয়েছে। প্রতিদিনের গল্প, আবেগ আর সম্পর্কের টানাপোড়েনে দর্শকদের মন জয় করেছে এই ধারাবাহিক। পারিবারিক আবহে তৈরি এই গল্পে প্রতিটি চরিত্রই আলাদা করে নজর কেড়েছে। ধারাবাহিকের জনপ্রিয়তার পিছনে যেমন শক্তিশালী চিত্রনাট্য রয়েছে, তেমনই রয়েছে অভিনেতা অভিনেত্রীদের সাবলীল অভিনয়।
পরিণীতার মূল কেন্দ্রে রয়েছে পারুল ও রায়ানের ভালোবাসা বন্ধুত্ব শত্রুতা এবং খুনসুটির সম্পর্ক। এই দুই প্রধান চরিত্রে অভিনয় করছেন ঈশানী চ্যাটার্জী এবং উদয় প্রতাপ সিং। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের ভীষণ পছন্দের। পারুলের সরলতা আর রায়ানের দৃঢ়তা গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে শুধু এই জুটিই নয়, ধারাবাহিকের পার্শ্বচরিত্রগুলিও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
এই সব চরিত্রের মধ্যে অন্যতম হলো গোপাল। পারুলের দাদার চরিত্রে গোপাল দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। গোপালের সহজ সরল ব্যবহার, পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং বোনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দর্শকদের ছুঁয়ে গেছে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখার্জি, যিনি অল্প সময়েই দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন।

তবে সাম্প্রতিক একটি খবরে মন খারাপ হয়েছে অনুরাগীদের। শোনা যাচ্ছে, আর পরিণীতা ধারাবাহিকে গোপাল চরিত্রটিকে দেখা যাবে না। এই ইঙ্গিত মিলেছে ধারাবাহিকে রায়ানের দাদুর চরিত্রে অভিনয় করা অভিনেতা সুব্রত গুহ রায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সেই পোস্টে তিনি গোপাল ও দাদুর একসঙ্গে শেষ ছবির কথা উল্লেখ করে আবেগঘন বার্তা দেন।
তিনি লিখেছেন, ‘গোপাল আর দাদুর এটাই শেষ ছবি। তবে জীবন তো থেমে থাকে না। দ্রোণকে ভুলবো কি করে? একসাথে মেকআপ রুমে যে গান গল্প আর দুষ্টুমি করেছি তাও ভুলবো কি করে? আবার দেখা হবে ভাই আবার একসাথে কাজ করব। জীবন চলতেই থাকবে, ভালো থাকিস ভাই সৃষ্টিতে থাকিস।’
আরও পড়ুনঃ ধর্মেন্দ্রর পর এবার শক্তি কাপুর! বছরের শুরুতেই গুরুতর অবস্থায় হাসপাতালে শ্রদ্ধা কাপুরের বাবা! ক্যামেরা দেখেই বিরক্ত অভিনেত্রী!
সুব্রত গুহ রায়ের পোস্ট প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে দুঃখের আবহ তৈরি হয়েছে। অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, গোপাল চরিত্র ছাড়া পরিণীতা কল্পনাই করা যায় না। দর্শকদের মতে, এই চরিত্র গল্পের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিল। যদিও বিদায়ের ইঙ্গিত মিলেছে, তবুও অনুরাগীরা আশায় রয়েছেন ভবিষ্যতে আবার কোনও নতুন রূপে দ্রোণ মুখার্জিকে দেখার।

