ধর্মেন্দ্রর পর এবার শক্তি কাপুর! বছরের শুরুতেই গুরুতর অবস্থায় হাসপাতালে শ্রদ্ধা কাপুরের বাবা! ক্যামেরা দেখেই বিরক্ত অভিনেত্রী!

বছরের শুরুতেই মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের সামনে দেখা গেল বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরকে। বয়স এখন ৭৩। সাম্প্রতিক সময়ে একের পর এক প্রবীণ বলি তারকার প্রয়াণের খবর মন ভারী করে দিয়েছে দর্শকদের। ফলে হাসপাতালের সামনে কোনও বয়স্ক তারকাকে দেখলেই স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। শক্তি কাপুরকে হাসপাতালের সামনে দেখেই তাই ছবি শিকারীরা দ্রুত ক্যামেরা হাতে এগিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই চারদিকে কৌতূহল আর উৎকণ্ঠার আবহ ছড়িয়ে পড়ে।

এই দিন বাবার সঙ্গে হাসপাতালে এসেছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। হঠাৎ করে ক্যামেরা তাক করা হতে দেখেই স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন তিনি। হাত তুলে বারবার ছবি তুলতে নিষেধ করতে দেখা যায় শ্রদ্ধাকে। তাঁর মুখের অভিব্যক্তি থেকেই বোঝা যাচ্ছিল, এই পরিস্থিতি তিনি মোটেই পছন্দ করছেন না। ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরার হানা অভিনেত্রীর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, যা উপস্থিত সকলের নজর এড়ায়নি।

পোশাকের দিক থেকেও দুজনই ছিলেন একেবারে সাধারণ লুকে। শ্রদ্ধা পরেছিলেন ছাপা শার্ট, ডেনিম প্যান্ট এবং মুখে মাস্ক। অন্যদিকে শক্তি কাপুরকে দেখা যায় গোলাপি রঙের হাফপ্যান্ট ও টি শার্টে। হাসপাতালের সামনে থাকলেও বর্ষীয়ান অভিনেতাকে চেনা হাসিখুশি ভঙ্গিতেই দেখা গিয়েছে। তবে ঠিক কী কারণে তিনি হাসপাতালে এসেছিলেন, সে বিষয়ে এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।

শ্রদ্ধা যতই ছবি তোলায় বাধা দিন না কেন, ততক্ষণে ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যেই ভাইরাল সেই দৃশ্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। শক্তি কাপুরের শারীরিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে অনুরাগীদের মনে। যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও উদ্বেগজনক খবর মেলেনি, তবু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আরও পড়ুনঃ ফের বড় পর্দায় দেব শুভশ্রী ম্যাজিক! সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ২০২৬-এ প্রেমের গল্পে প্রিয় জুটির প্রত্যাবর্তন? কি বলছেন দুই তারকা?

প্রসঙ্গত, গত বছর শুটিং চলাকালীন নিজেও আহত হয়েছিলেন শ্রদ্ধা কাপুর। বাম পায়ে চোট লাগলেও কাজ থামাননি তিনি। বিশ্রামের পাশাপাশি ইনডোর শুটিং চালিয়ে গিয়েছেন দায়িত্ববোধের সঙ্গে। সামনে তাঁকে দেখা যাবে ইধা ছবিতে এক ঐতিহাসিক চরিত্রে। পাশাপাশি ২০২৪ সালে স্ত্রী ২ ছবির বিপুল সাফল্য তাঁকে বক্স অফিসের শীর্ষে পৌঁছে দিয়েছে। সেই ছবির সাফল্যের পর শ্রদ্ধা এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা আরও পোক্ত করেছেন।

Back to top button