শেষ হচ্ছে দর্শকদের পছন্দের আরো এক ধারাবাহিক! শেষ শুটিং সারলো এই মেগা!

বিকেলবেলা হলেই টিভির পর্দার সামনে বাড়ির মা কাকিমারা বসে পড়েন তাদের পছন্দের ধারাবাহিক গুলি (TV Serial) দেখার জন্য। বর্তমানে তো একাধিক জনপ্রিয় চ্যানেলে অসংখ্য ধারাবাহিক দেখানো হয়ে থাকে। তবে সব ধারাবাহিক তো আর দর্শকরা একসাথে দেখতে পারেন না। তাই তাদের পছন্দের কিছু ধারাবাহিক (TV Serial) রয়েছে যেগুলো দর্শক দেখতে একেবারেই মিস করেন না।

আর ধারাবাহিক জগতে নতুন ধারাবাহিকের আসা যাওয়া তো লেগেই রয়েছে। সেই সঙ্গে পুরনো ধারাবাহিক শেষ হয়ে যাওয়া খারাপ লাগাও রয়েছে দর্শকদের মাঝে। নতুনকে জায়গা করে দিতে গেলে পুরনোদের তো সরে দাঁড়াতেই হবে এটাই নিয়ম। এরকমই এবারে একটি জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়ে যেতে চলেছে। যার জন্য দর্শকদের খুবই মন খারাপ।

শেষ হচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক

বর্তমানে সব ধারাবাহিকই টিআরপি নির্ভর। ধারাবাহিকটির টিকে থাকা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপর। ধারাবাহিকগুলি সবসময় চেষ্টা করে থাকবে টিআরপি তালিকায় নিজেদের জায়গা বজায় রাখতে। তবে সব ধারাবাহিক সব সময় সেই জায়গা ধরে রাখতে পারেনা। তাই ধারাবাহিক গুলি দর্শকদের মাঝে জনপ্রিয় না হওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।

এরকম বহু ধারাবাহিক রয়েছে। যারা এর আগেও মাত্র তিন চার মাস সম্প্রচারিত হয়েই শেষ হয়ে গিয়েছে। এবারে সেরকম একটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে এবং তার পরিবর্তে শুরু হতে চলেছে নতুন একটি ধারাবাহিক। জনপ্রিয় সেই ধারাবাহিকটি হলো জি বাংলার ডায়মন্ড দিদি জিন্দাবাদ। ধারাবাহিকটি বেশ অনেকদিন ধরেই শেষ হয়ে যাওয়ার কথা চলছিল। কম টিআরপি রেটিং এর জন্য ধারাবাহিকটি মাত্র ৩ মাসের মাথায় বন্ধ করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: অপূর্ণ থেকে গিয়েছে নায়ক হওয়ার ইচ্ছে! চরম অর্থাভাবে কেটেছে শেষ জীবন! কেমন ছিল সৌমিত্র ব্যানার্জীর জীবন সংগ্রাম?

ধারাবাহিকের শেষ শুটিং হবে আজ। এইজন্য ধারাবাহিকের শুটিং সেটে প্রত্যেকের মন ভীষণ খারাপ। অনেকদিন ধরে জি বাংলার পর্দায় মিত্তির বাড়ি ধারাবাহিক শুরু হওয়ার কথা চলছিল। এবারে ডায়মন্ড দিদি শেষ হওয়ার পরিবর্তে হয়তো এই নতুন ধারাবাহিকই শুরু হতে চলেছে। যদি এখনও সেই সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ডায়মন্ড দিদি শেষ হল তার পরিবর্তে মিত্তির বাড়ি আসবো।

Back to top button