অপূর্ণ থেকে গিয়েছে নায়ক হওয়ার ইচ্ছে! চরম অর্থাভাবে কেটেছে শেষ জীবন! কেমন ছিল সৌমিত্র ব্যানার্জীর জীবন সংগ্রাম?

চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন সৌমিত্র ব্যানার্জি (Soumitra Banerjee)। দর্শকের মনে আজীবন খল নায়ক হিসেবে রয়ে যাবেন অভিনেতা। সেই সময়ে যে কোন ছবিতে খল নায়কের ভূমিকায় প্রথম নাম উঠে আসত সৌমিত্রর (Soumitra Banerjee)

১৯৫৪ সালের হুগলির পান্ডুয়ায় জন্মগ্রহণ করেন সৌমিত্র। ছোটবেলা থেকে অভিনয়, গান এসবের প্রতি ঝোঁক ছিল অভিনেতার। তবে অভিনেতা ছোটবেলা থেকেই গায়ক হতে চেয়েছিলেন। অনেক অল্প বয়স থেকেই বিভিন্ন চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। অভিনেতা নিজের অভিনয় জীবনে ১৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন।

১৯৮২ সালে তিনি দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীর বিপরীতে ত্রয়ী চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন । সিনেমাটি হিট হওয়ার পর থেকে তিনি অসংখ্য পরিচালকদের কাছ থেকে অফার পেতে শুরু করেন। নায়ক চরিত্রে অভিনয় করার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি বেশিরভাগ ছবিতেই খল নায়ক চরিত্রে অভিনয় করেছেন।

তার অভিনীত বেশ কিছু ছবির মধ্যে অন্যতম হলো ত্রয়ী, গুরু দক্ষিণা, আশির্বাদ , মঙ্গল দীপ, অমর প্রেম, পাপ পুণ্য , বদনাম, সাতরূপা, ফিরিয়ে দাও , আশা হে ভালোবাসা , অমর সঙ্গী, কথা দিলাম ইত্যাদি।

সৌমিত্র ব্যানার্জীর অপূর্ন ইচ্ছা

দারুণ অভিনয়ের প্রতিভা থাকা সত্ত্বেও অভিনেতা খুব কম সময় পর্যন্ত অভিনয় জগতে কাজ করতে পেরেছিলেন। অভিনয় জগতে কাজ করতে করতে অভিনেত্রী রিতা কয়ালের সঙ্গে সম্পর্ক হয়, পরবর্তী সময়ে তাকেই বিয়ে করেন। কিন্তু বৈবাহিক জীবন বেশিদিন সুখের হয়নি অভিনেতার। তাই কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে।

আরও পড়ুন: ক্ষুদে শিল্পী নয়, এবার নায়িকা হয়ে ফিরছে ভুতু! আসছে আর্শিয়া মুখার্জীর নতুন ধারাবাহিক!

মাত্র ৪২ বছর বয়সে অতিরিক্ত মদ্যপানের ফলে অভিনেতার মৃত্যু হয়। শেষ দিকে অভিনয় জগতে সেরকম কাজ পেতেন না। যার ফলে যাত্রা পালায় যোগদান করেছিলেন। কিন্তু সেখানে লাভ হয়নি। সেই সময় বেশ অর্থকষ্টই ভুগেছিলেন অভিনেতা।

Back to top button