যুদ্ধ শুরু হয়েছিল শৈশব থেকে! নিজের টাকায় চালিয়েছেন সংসার! জেনে অভিনেত্রীর জীবন সংগ্রাম

চলতি সময়ে টলিপাড়ার চেনা মুখ তিনি। অনেক ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। মা, বউ কথা কও, বন্ধনের মতো একাধিক ধারাবাহিকে তাকে দেখেছে দর্শকরা। তারপরই পা রাখেন বড়পর্দায়। রাজকাহিনী, বোঝেনা সে বোঝেনা, চিরদিনই তুমি যে আমার ২, ভূত চতুর্দশী, ব্যোমকেশ, সওস কলকাতা, চিনি বাদাম সহ একাধিক সিনেমাতেও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা (Ena Saha)।

যদিও বর্তমানে তাকে আর দেখা যাচ্ছে না পর্দায়। ওয়েব সিরিজ, সিনেমা হোক বা ধারাবাহিকে কোথাও দেখা যাচ্ছে না এনাকে। কিন্তু কেন? নেপথ্যে কারণ জানালেন অভিনেত্রী নিজেই। কারণ অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও মনোনিবেশ করেছেন এনা। যদিও প্রযোজনা সংস্থার খোলার পর খুব একটা যে লাভের মুখ দেখেছেন এমনটা নয়। বরং সেক্ষেত্রে অভিনেত্রী যে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সেকথা নিজের মুখেই স্বীকার করেছেন এনা। অভিনেত্রীর কথায়, নিজের সফলতাকে হালকা চালে নিয়েছিলেন তিনি।

প্রযোজনা সংস্থা শুরু করার পরই বিরাট সমস্যার মুখে পড়েছেন এনা সাহা

অভিনেত্রী এনার কথায়, “কেরিয়ারকে হালকা চালে নিয়ে ফেলেছিলাম। ফোন আসলে বুঝতাম ঠিক আছে এমন তো আমায় ডাকতেই থাকেন সবাই। কিন্তু সেটাই যে আমার ভুল তা বুঝতে পারিনি। এখন নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। আমার তৈরি হওয়া ছবি এখনও আটকে রয়েছে। সেই সিনেমাটিতে মুখ্য চরিত্রে রয়েছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান।” যদিও অভিনেত্রীর জানিয়েছেন চিনে বাদাম ছবির মুক্তির আগে যশের সঙ্গে যে সমস্যা তৈরি হয়েছিল সেই জট এখনও কাটেনি। আর সেই কারণেই তাঁর ২কোটি টাকার বাজেটের ছবির মুক্তি এখনও বিশ বাঁও জলে।

তবে বর্তমানে সুখের মুখ দেখলেও অভিনেত্রীর ছোটবেলা কেটেছে যন্ত্রণায়। আর পাঁচটা সাধারণ মেয়ের মতো হেসে খেলে আনন্দে ছোটবেলাটা কাটেনি তাঁর। জীবনে এসেছে নানান ঝড়-ঝঞ্ঝা। জীবনের লড়াই একধাক্কায় বড় করে দিয়েছে এনাকে। ফলে মেয়েবেলা কাটানোর সুযোগই পাননি তিনি। অভিনেত্রী এনার জীবনের গল্প কোন সিনেমার গল্পের থেকে কম নয়। সমাজে বাঁচতে গেলে যে লড়াই করতে হয় সময় অনেক আগেই সেটা বুঝিয়ে দিয়েছিল এনাকে। কিন্তু ছোটবেলা থেকে কেন অভিনয় পেশা বেছে নিয়েছিলেন এনা?

আরও পড়ুন: গল্পতে একঘেয়েমি! আসছে না নতুন চমক! শেষ হচ্ছে নিম ফুলের মধু!

ছোটবেলায় সংসার চালানোর জন্যই কি করেছিলেন এনা সাহা

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছোটবেলার স্ট্রাগলের কথাই জানিয়েছেন এনা। সংসারের বোঝা টানতেই অভিনয় পেশাকে বেছে নিতে হয়েছিল তাকে। মা-বাবা ছাড়াও নায়িকা কাঁধে ছিল তাঁর বোনেদের দায়িত্ব। এছাড়াও সংসারের মাসিক খরচ চালানোর দায়িত্বও ছিল তাঁর কাঁধে। এনা জানিয়েছেন, “আমি অভিনয়কে ধীরে ধীরে ভালোবেসে ফেলি ঠিকই। কিন্তু একটা সময় সংসারের খরচ চালানোর জন্য এই পেশার দিকে আমায় ঠেলে দিয়েছিলেন আমার মা। তবে আমার কোনও অভিযোগ নেই। না চাইতেই ভগবানের কাছে আমি অনেক কিছু পেয়েছি। তাতেই খুশি।”

 

View this post on Instagram

 

A post shared by Ena Saha (@ena1996gemini)

Back to top button