গল্পতে একঘেয়েমি! আসছে না নতুন চমক! শেষ হচ্ছে নিম ফুলের মধু!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় অন্যতম জনপ্রিয় এবং সফল ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। বলাই বাহুল্য মিঠাইয়ের পর যদি কোন ধারাবাহিক দর্শকদের মনে প্রভাব ফেলতে সক্ষম হয়ে থাকে তাহলে সেটি নিম ফুলের মধু। দর্শকদের মনেও পাকাপাকি জানতে করে নিয়েছে পর্ণা ও সৃজনের জুটি। ধারাবাহিক রুবেল দাসের (Rubel Das) ও পল্লবী শর্মার (Pallavi Sharma) জুটি বর্তমানে জি বাংলার অন্যতম সেরা জুটি।

তবে সময় যত এগিয়েছে ধারাবাহিকে এসেছে একের পর এক চমক। শুরুতে যে দক্ষিণ কলকাতার একান্নবর্তী পরিবারের কাহিনী ধারাবাহিকটি তুলে ধরেছিল সেই মধু আর পাওয়া যায়নি নিম ফুলের মধুতে। পরিবর্তে সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকের গল্পেও এসেছে একের পর এক বিরাট বিরাট চমক। ধারাবাহিকের সাংবাদিক আলোকপর্ণা দত্ত গল্পে নিয়ে এসেছে একের পর এক টুইস্ট। তুলে ধরা হয়েছে সমাজের কালো ছবি।

ধারাবাহিক নিয়ে কি বলেছেন নেটিজেনরা?

বর্তমানেও ধারাবাহিকে এসেছে বিরাট চমক। একদিকে সৃজন ইঙ্গিত পেয়েছে স্মৃতি ফিরছে পর্ণার আর অন্যদিকে বর্ষার শ্লী’লতাহানির কেস নিয়ে এবার একেবারে নতুন মোড় নিয়েছে গল্প। তবে ইতিমধ্যেই দর্শকদের একাংশ তুলেছে অভিযোগ। অনেকেরই দাবি ধারাবাহিকের আগের সেই একান্নবর্তী পরিবারের গল্প মিস করছেন তারা। নিম ফুলের মধু থেকে হারিয়ে গিয়েছে আগের সেই মধু, এখন সবটাই তেঁতো।

পর্ণার স্মৃতি চলে যাওয়ার চমক বাদ দিলেও দর্শকদের অনেকের এও দাবি করেছেন যে এক ঘেয়ে হয়ে গিয়েছে নিম ফুলের মধু। গল্পে ঘুরে ফিরে আসছে সেই এক চমক। যা দেখে ভীষণ বিরক্ত হচ্ছেন অনেকে। ধরা পড়ছে না মৌমিতা, অয়ন, সুইটি, ঈশা। প্রতিবারের মতোই একের পর এক চাল চেলে যাচ্ছে তারা শুধুমাত্র পর্ণাকে জব্দ করার জন্য। এমনকি এত সব কিছু হওয়ার পরও পরিবর্তন হচ্ছে না কৃষ্ণার মন। ফলে দর্শকদের একাংশই বিরক্তি প্রকাশ করেছেন ধারাবাহিক নিয়ে।

আরও পড়ুন: ঠাম্মির মনে জায়গা করে নিল মিহি! মধুবনীর ভাত কাপড়েই বাঁধলো আর এক বিপত্তি!

শেষ হচ্ছে নিম ফুলের মধু?

তবে কি এবার শেষ হবে যাবে নিম ফুলের মধু? সম্প্রতি শোনা যাচ্ছে জি বাংলার পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে জি বাংলার নিজস্ব প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক। তবে কি সেই কারণেই বিদায় নেবে পর্ণা আর সৃজনের জুটি? পর্ণার স্মৃতি ফিরে আসা এবং বর্ষা আর পিকলুর মিল দেখিয়েই কি এবার পর্দা থেকে বিদায় নেবে নিম ফুল? নাকি ধারাবাহিকে আসছে নতুন চমক? সবটাই জানা যাবে আসন্ন সময়ে। তবে আপনারা কি চান এবার শেষ হোক নিম ফুলের মধু?

Back to top button