কৌশিকীর হাতে সমস্ত প্রমাণ তুলে দিলো দুর্গা! সামনে এলো মুখার্জি বাড়ির কুকর্মের ফল! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা জানিয়ে দেয় তার মায়ের মৃত্যুর রহস্যের তদন্ত হচ্ছে। সবাইকে খুঁজে বার করা হবে, যোগ্য শাস্তি দেওয়া হবে। দিব্যা সেনের পেছনে পুলিশ পড়েছে। এদিকে দুজন অফিসার অশ্রুকণার বাড়িতে পাহারা দিচ্ছে ঠিকই কিন্তু সেই সময় হঠাৎ একজন দুধওয়ালা তার বাড়িতে ঢোকে। তাকে সার্চ করেই ভেতরে ঢোকানো হয় কিন্তু ব্যাগের ভেতরেই ছিল বন্দুক, আর পুলিশ অফিসারের অসাবধানতার উপর শুট আউট করা হয়। সেই সঙ্গে সেখানে উপস্থিত একজন পুলিশ অফিসার কেও গুলি করে কে বা কারা? ওই লোকটিকে অশ্রুকণাকে মারতে পাঠিয়েছে সেটাই হলো রহস্য। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই অফিসার স্বয়ম্ভুক ফোন করে খবর দেয়।

স্বয়ম্ভু দুর্গাকে ডেকে বলে ওই অশ্রুকণা দাসকে শুট করা হয়েছে। এই কথা শুনে তো ছুটে যায় দুর্গা আর স্বয়ম্ভু। একটু পর হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় অশ্রুকনাকে। তার অবস্থা ভীষণই আশঙ্কাজনক। কিন্তু সেই অবস্থাতেই দুর্গা বারবার তাকে জিজ্ঞাসা করতে থাকে কোথায় আছে জগদ্ধাত্রী হত্যাকাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ। তখন অশ্রুকণা দাস অনেক কষ্ট করে গড ব্লেস ইউ ২০২৪ কথাটি বলে। প্রথমে দুর্গা বুঝতে পারে না এটার মানে কি। পরে বুদ্ধি খাটিয়ে দুর্গা ভাবে এটা হয়তো কোন কিছুর পাসওয়ার্ড হতেই পারে। অশ্রুকণার বাড়িতে এই পাসওয়ার্ডটাই কিছু খুঁজে পাবে তারা।

এরপর দুর্গা সরাসরি সবাইকে নিয়ে পৌঁছায় অশ্রুকণার বাড়িতে। সেখানেই অশ্রুকণার একটি কম্পিউটার ছিল। সেই কম্পিউটার খোলার চেষ্টা করে দুর্গা। প্রথমে পাসওয়ার্ড ফেল হলে আবার নতুনভাবে ওই পাসওয়ার্ডটা দিয়ে কম্পিউটারটা খুলে যায়। দুর্গার বুদ্ধির প্রশংসা করে স্বয়ম্ভু। মায়ের মতই একেবারে হয়েছে সে। এ বার জগদ্ধাত্রী খুনের সমস্ত তথ্য প্রমান আসবে তাদের হাতে।

আরও পড়ুনঃ নাটকের মধ্যে দিয়েই ছিটকে গেল শিরিন! রায়ানের কাছে এলো পারুল! ভালোবাসাকে ছিনিয়ে নিতে রায়ানের চরম সর্বনাশে মত্ত তূর্য! ফাঁ’স আজকের পর্ব

পাসওয়ার্ড খুলে পেনড্রাইভের মধ্যে সমস্ত তথ্য প্রমাণ ভরে নেয় দুর্গা। আর সেই প্রমাণ নিয়ে চলে যায় সরাসরি মুখার্জি বাড়িতে। মুখার্জি বাড়িতে গিয়ে কৌশিকীর মুখোমুখি দাঁড়ায় দুর্গা। আর কৌশিকীর হাতে পেনড্রাইভ দিয়ে বলে এর মধ্যে রয়েছে জগদ্ধাত্রী খুনের সমস্ত তথ্য এবং প্রমাণ। আর এই মুখার্জি বাড়ির কে কে এর সাথে জড়িত সবার আসল চেহারা লুকিয়ে আছে এই পেন ড্রাইভের মধ্যে। দুর্গার মুখে এই কথা শুনে তো অবাক হয়ে যায় কৌশিকী দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button