নাটকের মধ্যে দিয়েই ছিটকে গেল শিরিন! রায়ানের কাছে এলো পারুল! ভালোবাসাকে ছিনিয়ে নিতে রায়ানের চরম সর্বনাশে মত্ত তূর্য! ফাঁ’স আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে নন্দিনীর পাঠ কাকে দেওয়া হবে সেই নিয়েই চিন্তায় পড়ে যায় সবাই। শিরিন একমাত্র গোটা পাঠ এতক্ষণে মুখস্ত বলতে পেরেছে। কিন্তু রায়ান মনে তো অন্য ছবি ভেসে উঠেছে। এরপর পারুল এসে অডিশন দিতে। রায়ান জানিয়ে দেয় পারুলই হবে নন্দিনী। আর এই কথা শুনে তো শিরিন ভীষণ রেগে যায়। রায়ানকে আড়ালে নিয়ে গিয়ে বলে শিরিন তার প্রেমিকা, সে এভাবে তাকে বাদ দিয়ে পারুলকে নন্দিনীর করতে পারে না। কিন্তু রায়ান বলে সে নাটক নিয়ে কোন আপোষ করতে রাজি নয়। যেই চরিত্রে যাকে মানায় সেখানে রায়ান তাকেই বেছে নেবে। রায়ানের এই কথায় শিরিন তো খুবই রেগে যায়। আর মনে মনে ঠিক করে নেয় পারুলের উপর এই প্রতিশোধ নেবে।

পরেরদিন রায়ান সবাইকে নিয়ে রিহার্সাল করতে থাকে। রায়ান সবাইকে হাতে ধরে নাটকের রিহার্সাল করিয়ে দেয়। বিশেষ করে পারুলের চরিত্রটা যেহেতু এই নাটকের মেইন চরিত্র তাই পারুলের অনেকটাই কাছাকাছি চলে আসে রায়ান। রায়ান পারুল যে একসাথে রিহার্সাল করছে সেটা একেবারে পছন্দ করে না শিরিন। শিরিন দূর থেকে রায়ান পারুলকে দেখে আর মনে মনে জ্বলতে থাকে। এভাবেই বেশ অনেকক্ষণ রিহার্সাল করার পর রায়ান ওইদিনের রিহার্সাল বন্ধ করে। যেহেতু পরের দিনই মঞ্চস্থ হবে নাটক তাই সবাইকে হাতে হাতে সাহায্য করে দিতে সেট তৈরি করার জন্য। রায়ান নাটকের সেট তৈরির জন্য শিরিনের সাহায্য চায়, তখন শিরিন রাগে রায়ানের হাত ছেড়ে দেয়। এমনকি রায়ানের বাকি বন্ধুরাও তাকে সাহায্য করতে রাজি হয় না।
কিন্তু পারুল কথা দেয় সে রায়ানের পাশে থাকবে। আর পারুলের সাথে হাতে হাতে তার বন্ধুরাও সেট তৈরি করতে সাহায্য করবে। রায়ান এবং মল্লার কস্টিউমের দিকটা দেখতে থাকে ততক্ষণে পারুল এবং তার বন্ধুরা সেট তৈরি করা কাজে লেগে পরে। অন্যদিকে রুক্মিণী এবং গোপালকে মালতীর শাশুড়ি এসে খবর দেয় মালতী ঘরের দরজা বন্ধ করে দিয়েছে ভেতর থেকে কোন সাড়া দিচ্ছে না। তারা বাড়িতে গিয়ে দেখে মালতী গলায় দড়ি দিয়েছে। সঙ্গে সঙ্গে থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ তখনও খুব বেশি দেরি হয়নি। এরপর হাসপাতালে গিয়ে মালতীর চিকিৎসা শুরু হয়।
এদিকে মালতীর খবর পেয়ে তার স্বামী হাসপাতালে এসে ঝামেলায় শুরু করে। আবার তেরে আসে রুক্মিণীর গায়ে হাত তোলার জন্য। রুক্মিণী তখন মালতীর স্বামীকে পরপর চড় মারতে থাকে। উপযুক্ত শাস্তি দেয়। আর বলে মালতীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য তাকে জেল খাটিয়ে ছাড়বে। এবারে তাকে ছেড়ে দেবে না রুক্মিণী।
আরও পড়ুনঃ ফুলকির মনে দানা বাধঁছে সন্দেহ! রাণীমার মুখোশ খুলতে এবার নতুন রূপে ফুলকি! ফাঁ’স আজকের পর্ব
এদিকে পারুল আর তার বন্ধুরা মিলে নাটকের হাফ সেট তৈরি করে ফেলে। সবাই হাতে হাতে কাজ করে অনেক এগিয়ে ফেলে কাজ। আর পারুলদের কাজ আড়াল থেকে নজর রাখছিল তূর্য। তূর্য এসে তো অবাক করে দেয় সবাইকে। তূর্যকে দেখে পারুল রায়ানের গল্পই করতে থাকে। আর সেটা একেবারে সহ্য করতে পারেনা তূর্য। তাই ঠিক করে নেয় পারুলের কাছ থেকে রায়ানকে একেবারে সরিয়ে দেবে। পারুলের মুখে সে অন্য কোন ছেলের নাম সহ্য করতে পারে না। পরের দিন নাটকের মঞ্চে যাওয়ার আগে পারুল যখন নিজের কস্টিউম পড়ছিল তখন রায়ান তাকে সাহায্য করে দিচ্ছিল। আর সেটাই দেখতে পায় তূর্য। আর তখনই তূর্য ঠিক করে দেয় পারুলকে পাওয়ার জন্য রায়ানকে রক্ত দিতে হবে। দেখা যাক আগামী পর্বে কি হয়।

