দ্বিরাগমনে গিয়েই সর্বনাশ! ভূতের কবলে নবদম্পতি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল দেবা আঁখি এবং ঝিলিক গৌরব ঝড় বৃষ্টির জন্যই একটা পুরনো বাড়িতে আটকা পড়ে গিয়েছে একসাথে। কিন্তু তারা কেউ জানে না তারা একই বাড়িতে রয়েছে। ঝিলিক ইচ্ছে করে গৌরবকে ভয় দেখানোর জন্য জোরে চিৎকার করে ওঠে। ঝিলিকের চিৎকার শুনে তো ভয় পেয়ে যায় গৌরব। এদিকে দেবা এবং আঁখিও ভাবে কেউ হয়তো বিপদে পড়ে চিৎকার করে উঠেছে তাই জন্য তারাও খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে হঠাৎ করে খুঁজতে খুঁজতে আঁখির সাথে ঝিলিকের ধাক্কা লাগে। তারপর দুজন দুজনের সাথে কথা বলে জানতে পারে সবকিছু।

দুই শালিক আজকের পর্ব ৯ ডিসেম্বর (Dui Shalik Today Episode 9 December)
ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় প্রিয়রঞ্জন অনিমেষ রায় এবং ওই আইনজীবীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য প্ল্যান করছে। এদিকে কালীপদ এসে হঠাৎ করেই প্রিয়রঞ্জন কে জানাই সে প্রিয়রঞ্জনের নামে আদালতে মামলা করেছে। এই কথা শুনে তো প্রিয়রঞ্জন তাকে মারতে যায়। তখনই ঘরে আসে রাইমা, রাইমা এসে প্রিয়রঞ্জনকে সরাসরি জিজ্ঞাসা করে তার দাদার সাথে কি চুক্তি হয়েছিল। এরপর কালীপদ জানায় যে প্রিয়রঞ্জন বলেছিল আঁখির সঙ্গে বিয়ে হলে তার সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি প্রিয়রঞ্জন এর হবে এবং কালীপদকে দু লাখ টাকা দেবে।
আঁখির আসল পরিচয় জেনে গিয়েছে রাইমা
এই কথা শুনে রাইমা ভীষণই অবাক হয়ে যায়। সে বলে প্রিয়রঞ্জন জানে তার দাদার কোন সম্পত্তি নেই তাহলে কেন এ কাজ করল। এরপরে রাইমা কালীপদকে বলে সে তার টাকা পেয়ে যাবে। এদিকে রাইমা প্রিয়রঞ্জনকে বলে তার দাদার দু লাখ টাকা দিয়ে দিতে, না হলে আঁখির আসল পরিচয় সে সবার সামনে নিয়ে আসবে। আঁখি যে কোন সাধারণ পরিবারের মেয়ে নয়, সেটা বুঝতে পেরেছে রাইমা। তাহলে এত কোটি কোটি টাকা থাকতো না কোন ভাবেই। এদিকে অনিমেষ রায় বস্তিতে এসে কারখানার সমস্ত খোঁজখবর নিতে থাকে। আর মনে মনে ঠিক করে নেয় প্রিয়রঞ্জন এর পতনের শুরু আজ থেকেই হল।
আরও পড়ুনঃ ফুলশয্যার রাতে আদির কথা শুনে ভিরমি খেল আনন্দী! কি এমন বলল আদি! দুর্ধর্ষ আজকের পর্ব
অন্যদিকে গৌরব ঝিলিককে নিয়ে পৌঁছে যায় তার মামা বাড়িতে। তার মামাবাড়িতে সেখানে সবাই তাদের বরণ করে ঘরে তুলে নেয়। এরপরে প্রিয়রঞ্জন যেই লোকটিকে ঝিলিকের উপর সবসময় নজর রাখতে পাঠিয়েছিল সেই লোকটি সব খবর দিতে থাকে প্রিয়রঞ্জনকে। এদিকে দেবা আঁখিও পৌঁছে যায় আশ্রমে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

