ফুলশয্যার রাতে আদির কথা শুনে ভিরমি খেল আনন্দী! কি এমন বলল আদি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটিতে টানটান উত্তেজনা পর্ব চলছে। আনন্দীকে খুঁজে চলেছে আদি। আদির এই বিপদের দিনে তাকে সাহায্য করছে তার পুলিশ বন্ধু।আরেকদিকে আদি এবং তিতিরের বিয়ের আয়োজন করা হয়েছে। কিন্তু এই বিয়ে করতে একদমই চায় না আদি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে মা দুর্গার সাতনরি হার যে আনন্দে চুরি করেনি সেটা সবার সামনেই প্রমাণ করে দেয় সে। কাকিমণি যে আসলে ষড়যন্ত্র করেছিল আনন্দীকে বাড়ি থেকে বের করার জন্য সেটা সবাই জানতে পারে। সমস্ত সমস্যা মিটে যাওয়ার পর ঠাম্মি বিজয়া সবাই চায় যাতে আদি আনন্দী তাদের সংসারটা এবার নতুন ভাবে শুরু করে। সেই পরিকল্পনা মত দুজনকে এক ঘরে থাকার ব্যবস্থা করে দেয়। আনন্দী যাতে আর ঠাম্মির ঘরে না থেকে আদির ঘরে থাকতে পারে সেই জন্যই প্ল্যান করতে থাকে তারা।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 8 December, আনন্দী আজকের পর্ব ৮ ডিসেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ৯ ডিসেম্বর (Anondi Today Episode 9 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সেই প্ল্যান মতই দেখা যায় আদির ঘরে দুজনের ফুলশয্যার ব্যবস্থা করে সবাই মিলে। এরপরে বাইরে দরজা বন্ধ করে দেয় যাতে আদি বা আনন্দী কেউই ঘর থেকে বেরোতে না পারে। সবার কথায় আনন্দী নিজের নতুন সংসার শুরু করার চেষ্টা করতে থাকে। কিন্তু আদি আনন্দীকে বোঝাতে থাকে এই বিয়েটা সে করেছে আনন্দীকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। আদি চেয়েছে আনন্দী যাতে তার আগের জীবন থেকে মুক্তি পায়। আর থেকে বড় কথা আনন্দী কি চাই সেটাই গুরুত্বপূর্ণ তার কাছে।

আনন্দীকে নিজের মনের কথা বলে আদি

এরপর আদি বলে সে চায় আনন্দী আবার তার নার্সিং এর কাজ নতুনভাবে শুরু করুক আগের মতন। আদি চায় না লাহিড়ী বাড়ির বাকি বউদের মতন আনন্দীর জীবনটা হোক। এবারের বাকি বউদের যেমন ছেলেদের শাসনের নিচে থাকতে হয় সেরকম জীবন আনন্দীকে আদি দিতে চায় না। আদি চায় আনন্দী যেন নিজের মতো করে থাকে, নিজের কথা ভাবে। তাহলেই সে বাকিদের ভালো রাখতে পারবে।

আরও পড়ুনঃ “আমার মাকে অপমান করার অধিকার কারোর নেই”- আবারও রাগে ফেটে পড়লেন ইমন!

তারপরে আদি জানিয়ে দেয় তারা তাদের ঘরের বাইরে যেমনই হোক না কেন এই চার দেওয়ালের মধ্যে তারা স্বামী-স্ত্রী হবে না কখনো। তারা ভালো বন্ধু হতে পারে। একে অপরের বিপদে সবসময় পাশে থাকবে, আদিকে আনন্দী যেকোনো পরিস্থিতে নিজের পাশে পাবে। কিন্তু আদি সংসার করতে পারবে না। এবারে দেখা যাক আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button