গৌরবের মুখোমুখি দুই শালিক! গল্পে নতুন মোড়! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল মাঝ রাস্তায় ঝিলিক এবং গৌরবের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় কি করবে তারা বুঝতে পারে না। একে চারআনা নিজের মতো করে যতটা সম্ভব দেরি করতে থাকে আশ্রমে যাওয়ার জন্য। কারণ পাঁচটার পর আশ্রমে আর কাউকে ঢুকতে দেবে না। আর তার প্ল্যান আজ রাতটা দেবা আঁখিকে একসঙ্গে যে করে হোক আটকে রাখতে হবে। অন্যদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় মাঝ রাস্তায়। তাই জন্য আঁখি দেবা একটি পুরনো বাড়িতে গিয়ে ওঠে, ওই একই বাড়িতে গিয়ে ওঠেন ঝিলিক এবং গৌরব।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ৮ ডিসেম্বর (Dui Shalik Today Episode 8 December)

ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় দেবা আঁখি এবং ঝিলিক গৌরব ঝড় বৃষ্টির জন্যই একটা পুরনো বাড়িতে আটকা পড়ে গিয়েছে একসাথে। কিন্তু তারা কেউ জানে না তারা একই বাড়িতে রয়েছে। আঁখির বৃষ্টিতে জামা ভিজে গেছে দেখে দেবা তাকে নিজের জামা দিয়ে সাহায্য করে এবং বলে ভিজে যাওয়া জামা পাল্টে নিতে। তখনই তাদের মধ্যে সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। দেবার যে ঝিলিকের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়েছে সেটা বোঝাই যায়। কিন্তু দেবা তো ঝিলিক নয় আঁখিকে ভালোবাসে।

এদিকে ঝিলিকও ভিজে শাড়ি পাল্টে নেয়, তখন তার এবং গৌরবের মধ্যেও সুন্দর মুহূর্ত তৈরি হয়। এরপর ঝিলিক ইচ্ছে করে গৌরবকে ভয় দেখানোর জন্য জোরে চিৎকার করে ওঠে। ঝিলিকের চিৎকার শুনে তো ভয় পেয়ে যায় গৌরব। এদিকে দেবা এবং আঁখিও ভাবে কেউ হয়তো বিপদে পড়ে চিৎকার করে উঠেছে তাই জন্য তারাও খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে হঠাৎ করে খুঁজতে খুঁজতে আঁখির সাথে ঝিলিকের ধাক্কা লাগে।

আরও পড়ুনঃ মুখার্জি পরিবারকে রক্ষা করতে বিরাট পদক্ষেপ জগদ্ধাত্রীর! দূর্ধর্ষ আজকের পর্ব

ঝিলিক আঁখিকে দেখে নিল গৌরব

আঁখি ঝিলিক একে অপরকে দেখে তো একেবারে অবাক হয়ে যায়। দুজনে দুজনকে জিজ্ঞাসা করে এখানে তারা কি করছে। ঝিলিক বলে, সে গৌরবের সাথে তার মামাবাড়িতে এসেছে দ্বিরাগমনের জন্য। আর ঝড় বৃষ্টির জন্য এখানে আটকে পড়েছে। আর আঁখি জানার চারআনা আশ্রমের দাদুর সঙ্গে দেখা করতে এসেছিল তারপরে ঝড় বৃষ্টিতে তারাও এখানে আটকে পড়েছে। আর এদিকে ঝিলিক আঁখিকে একসঙ্গে কথা বলতে দেখে নেয় গৌরব। গৌরব তো দুজনকে একেবারে স্পষ্ট দেখতে পায়। তাই জন্য ছুটে আসে তাদের ধরতে। কিন্তু ঝিলিক সেই সুযোগে আঁখিকে আড়াল করে ফেলে। গৌরব এসে ঝিলিককে প্রশ্ন করতে থাকে ঝিলিক ঠিক কায়দা করে প্রশ্ন এড়িয়ে যেতে থাকে। কিন্তু গৌরবের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়, এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button