মুখার্জি পরিবারকে রক্ষা করতে বিরাট পদক্ষেপ জগদ্ধাত্রীর! দূর্ধর্ষ আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃ’ত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃ’ত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃ’ত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে বৈদেহীকে মেহেন্দি নিজের জন্য খাবারের বানানোর অর্ডার দেয়। আর সবাইকে বলে দেয় এই গোটা মুখার্জি পরিবারের সম্পত্তি নিজের নামে করবে মেহেন্দি। কাউকে কানা করিও দেবে না। এদিকে নিজের শাশুড়িকে চাকরের মতো খাটাচ্ছে মেহেন্দি যা একেবারে পছন্দ করতে পারছে না বৈদেহী। মেনান জগদ্ধাত্রীর জন্য বেনারসে যাবার টিকিট কেটে আনে। যাতে জগদ্ধাত্রীও বেনারস যেতে পারে। স্বয়ম্ভু যাচ্ছে জগদ্ধাত্রীর অস্থি বিসর্জনের জন্য। আর স্বয়ম্ভুকে রক্ষা করতেই যাচ্ছে জগদ্ধাত্রী। বাগচী ভালই বুঝতে পারে তাদের চোখের আড়ালে একটা অন্যরকম গেম খেলা হচ্ছে। যেটা ধরতে পারছে না তারা। আর সেই তদন্তে নেমেছে বাগচী।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৮ ডিসেম্বর (Jagaddhatri Today Episode 8 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাগচী ডিপার্টমেন্টের সাহায্য ছাড়াই নিজে বেরিয়ে পড়ে সত্যি খুঁজে বার করতে। এদিকে জগদ্ধাত্রী তো বুঝে যায় যে বাগচী এরপরে নিশ্চয়ই ওই মেয়েটির কাছে যাবে যে জগদ্ধাত্রীকে ইনজেকশন দিতে এসেছিল। তাই বাগচী পৌঁছানোর আগেই থেকেই ওই মেয়েটিকে ফোন করে সাবধান করে দেয় জগদ্ধাত্রী এবং বলে অন্য জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য। মেনান তাকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেবে। সে মতো মেনান বেরিয়ে পড়ে ওই মেয়েটিকে নিয়ে আসার জন্য। কিন্তু মেনান পৌঁছানোর আগেই বাগচী এবং তার লোকজন পৌঁছে যায় ওই মেয়েটির কাছে এবং ওই মেয়েটিকে গ্রেফতার করে নিয়ে আসে।
এদিকে মেনান জগদ্ধাত্রীকে ফোন করে সঙ্গে সঙ্গে সব ঘটনা জানিয়ে দেয়। অন্যদিকে অফিসে বোর্ড মিটিং এর আয়োজন করেছে কৌশিকীদের কোম্পানি। কিন্তু এই বিষয়ে কোন কিছুই জানে না বাড়ির কেউ। আসলে মেহেন্দি নিজেই বোর্ড মিটিংয়ের আয়োজন করেছে তার অর্ডারে এই সমস্ত কাজ হচ্ছে। আর এই কথা জানার পরেই কৌশিকী এসে আবারো মেহেন্দিকে সাবধান করে দেয়।
আরও পড়ুনঃ শ্রোতাকে চুলের মুঠি ধরে বের করে দেওয়ার হু’মকি! বাংলা গানের অপমান মানতে নারাজ ইমন চক্রবর্তী!
কিন্তু মেহেন্দি তো মুখার্জি পরিবারকে শেষ করে দেওয়ার জন্যই এসব করছে। মুখার্জিদের সমস্ত সম্পত্তি হাতানোর জন্য মেহেন্দি একেবারে উঠে পড়ে লেগেছে মেহেন্দি আর সেটা জানতে পেরেই জগদ্ধাত্রী নিজের মতন চেষ্টা করছে। এদিকে কৌশিকী যে মেহেন্দিদের বেনারস যাওয়ার কথা জানতে পেরে গেছে সেটা বুঝতে পারে মেহেন্দি। কিন্তু কিভাবে জানল সেটাই বুঝতে পারে না। দেখা যাক আগামী পর্বে কি হয়।

