লাগবে না চাঁদা! ভাঙাচোরা জিনিস দিয়েই জাদু দেখাল আঁখি! জমে গেল আজকের পর্ব!

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।

ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে বস্তিতে কালীপুজো করা নিয়ে ঝামেলা হচ্ছে। ঝিলিক যেখানে প্রতিবারে ধুমধাম আয়োজনে কালী পূজা নিজের দায়িত্বে পালন করে সেখানে আঁখি তো কিছুই জানে না। তাই সে কি করবে বুঝতে পারছে না। এদিকে প্রিয়রঞ্জন রাইমার দাদার সঙ্গে আঁখি মানে ঝিলিকের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু ঝিলিক তো কোন রকম ক্ষতি হতে দেবে না আঁখির। তাই সে যেহেতু এখন ছাতা বাড়িতে রয়েছে সেইকারণে কেউ আঁখির কোন ক্ষতি করতেই পারছে না।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ৬ নভেম্বর (Dui Shalik Today Episode 6 November)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় প্রতিবার বস্তির কালীপুজো উপলক্ষে প্রচুর টাকা চাঁদা ওঠে। কিন্তু এ বছর একেবারেই চাঁদা দিতে চাইছে না কেউ। প্রতিবার ঝিলিক ঠিক চাঁদা কালেক্ট করে নেয় সবার থেকে। কিন্তু আঁখি তো এসব করতে অভ্যস্ত নয়, তাই সে পারছে না। তাই দেবা রাগারাগি করতে থাকেন। দেবের স্পষ্ট জানিয়ে দেয় ঠাকুর সে কিনে দেবে কিন্তু প্যান্ডেলের এবং অন্যান্য খরচের দায়িত্ব সে নিতে পারবে না। আঁখি তখন নিজের মাথা থেকে বুদ্ধি বার করে পুরনো জিনিস দিয়ে প্যান্ডেল বানানো সিদ্ধান্ত নেয়। তারপর সবার বাড়ি গিয়ে পুরনো জিনিস সংগ্রহ করতে থাকে।

এদিকে পুজোর জন্য শাড়ি কিনতে যাওয়ার আলোচনা হতে থাকে গৌরব এবং তার মায়ের মধ্যে। ঝিলিকও তখন তাদের সঙ্গে যাবার কথা বলে। কিন্তু ঝিলিককে প্রথমে নিতে রাজি হয় না গৌরব। পরে মায়ের কথায় ঝিলিককে সাথে করে নিয়ে যায়। এদিকে আঁখিকে পুজোতে কি দেওয়া যায় সেই নিয়ে ভাবতে থাকে দেবা। চারআনা বুদ্ধি দেয় পুজোতে শাড়ি দেওয়া যেতে পারে উপহার হিসেবে। এরপর দেবা এবং তার বন্ধুরা মিলে আঁখির জন্য শাড়ি কিনতে যায় এবং এদিকে ঝিলিক গৌরব এবং তার মা শাড়ির দোকানে যায়।

আরও পড়ুনঃ শেষ বয়সে গ্রাস করেছিল ক’ঠিন রোগ! অভিনয়ের প্রতি সমর্পিত ছিল তাঁর সমগ্র জীবন! সেই অমলিন হাসি নিয়ে চির শাশ্বত হারাধন বন্দ্যোপাধ্যায়!

শাড়ির দোকানে যাওয়া একটা বাহানা, ঝিলিক আসলে বস্তিতে গিয়ে তার কাজ সারবে। এদিকে শাড়ির দোকানে সামনে দেবাকে দেখে লুকিয়ে পড়ে ঝিলিক। কোনো মতে নিজেকে আড়াল করে তার থেকে। এদিকে দোকানের ভিতরে ঢুকে আঁখির জন্য কি শাড়ি নেবে সেটাই বুঝতে পারে না দেবা। আর ওদিকে পুরনো জিনিসপত্র দিয়ে প্যান্ডেল তৈরি করতে লেগে পরে আঁখি। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button