শেষ বয়সে গ্রাস করেছিল ক’ঠিন রোগ! অভিনয়ের প্রতি সমর্পিত ছিল তাঁর সমগ্র জীবন! সেই অমলিন হাসি নিয়ে চির শাশ্বত হারাধন বন্দ্যোপাধ্যায়!

চলচ্চিত্র জগতের (Film Industry) এক সময়কার জনপ্রিয়, অভিজ্ঞ অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন হারাধন বন্দ্যোপাধ্যায় (Haradhan Banerjee)। স্বাধীনতার সময়কালে প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন হারাধন বাবু। তারপর থেকে কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯২৬ সালের আজকের দিনেই বাংলাদেশের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। স্কুল জীবনের পড়াশোনা সেখানে শেষ করে এসে কলেজ জীবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিটি কলেজ থেকে পড়াশুনা শেষ করেন। একটা সময় পড়াশোনা শেষ করার পর বন্দুক ও শেল কোম্পানিতে কাজ করেছিলেন। এমনকি স্বাধীনতা সংগ্রামে জড়িত থাকার জন্য তাঁকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল।

এরপর ১৯৪৮ সালে পরিচালক অতনু বন্দোপাধ্যায়ের চলচ্চিত্র দেবদূতে আত্মপ্রকাশ করেন হারাধন বন্দ্যোপাধ্যায়। হারাধন বাবু ছিলেন সেই সময়কার বিখ্যাত মঞ্চ শিল্পী, যিনি অহীন্দ্র চৌধুরী, ছবি বিশ্বাস এবং উৎপল দত্তের মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কাজ করে শত শত নাটকে অভিনয় করেছিলেন। তার অভিনীত বিখ্যাত কিছু ছবি হল মহানায়ক, কাপুরুষ, মোমের আলো, অ্যান্টনি ফিরিঙ্গি, চৌরঙ্গী, অপরিচিত, দেবী চৌধুরানী, সোনার কেল্লা ইত্যাদি আরো অনেক।

actor

হারাধন বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবনের সাফল্য

সংসারে অভাব অনটন থাকা সত্ত্বেও নিজের মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলেন তিনি। অভিনয়ের সঙ্গে যুক্ত হওয়ার পর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। বড় বড় পরিচালক, অভিনেতার সঙ্গে কাজ করেছেন। যে কোন চরিত্রেই তার অভিনয় ছিল অসাধারণ। ক্রান্তিকাল ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য পেয়েছিলেন তিনি।

নিজের অভিনয়ের জন্য বহু পুরস্কার পেয়েছেন অভিনেতা। ২০০৫ সালে ক্রান্তিকাল সিনেমায় অভিনয়ের সুবাদে সহ-অভিনেতা হিসেবে চলচ্চিত্রে ভারতের জাতীয় পুরস্কার পান তিনি। ২০১১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। অভিনয়কে এতটাই ভালোবাসতেন যে জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে জড়িয়ে থাকতে চেয়েছিলেন অভিনেতা। ছয় দশক ধরে প্রায় ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। এছাড়া ছোট পর্দাতেও একাধিক চরিত্রে দেখা গিয়েছে তাকে।

আরও পড়ুনঃ আর একা নয় পর্ণা সৃজন! মা কালীর বেশে আবির্ভূত শ্যামলী! জমে গেল ধারাবাহিকের নতুন প্রোমো

তার শেষ ছবি ছিল দেব শুভশ্রী ও শ্রদ্ধা অভিনীত খোকা ৪২০। সেখানে দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। কখনোই নিজের কোন চরিত্রকে ছোট বলে মনে করেনি। যখন যেই চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছে সেই চরিত্রেই তার অভিনয়ের দক্ষতা তিনি তুলে ধরেছেন। তবে খোকা ৪২০ মুক্তি পাওয়ার আগেই তিনি পরলোক গমন করেন। ২০১৩ সালের ৫ জানুয়ারি তিনি বেশ কয়েকদিন নিউমোনিয়াতে ভুগে সকলকে ছেড়ে চলে যায়। আজ অভিনেতার শুভ জন্মদিনে তার আ’ত্মার শান্তির কামনা করি আমরা।

Back to top button