বিরাট ধামাকা! মুখোমুখি আঁখি-দেবা ঝিলিক-গৌরব! কি হবে এরপর! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল ঝিলিক গৌরব দুজন মিলে দ্বিরাগমনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রিয়রঞ্জন তাদের কোনভাবেই আটকাতে পারে না। এদিকে প্রিয়রঞ্জন আঁখির সই পাওয়ার জন্য তো উদ্বিগ্ন হয়ে রয়েছে। আঁখির সই না পাওয়া পর্যন্ত সমস্ত সম্পত্তির অধিকার নিজের নামে করতে পারবে না প্রিয়রঞ্জন। এদিকে গৌরব আঁখি বেরিয়েছে দ্বিরাগমনের উদ্দেশ্যে। আর অন্যদিকে আঁখি, দেবা, পল্টু, চারআনা সবাই মিলে বেরিয়েছে চারআনার আশ্রমের উদ্দেশ্যে। কিন্তু ওই একই গ্রামে গিয়ে কি হবে সেটাই দেখার অপেক্ষা।

দুই শালিক আজকের পর্ব ৬ ডিসেম্বর (Dui Shalik Today Episode 6 December)
ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় গৌরব আঁখি গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে অন্যদিকে দেবা আঁখিরাও ওই একই গ্রামে যাচ্ছে। এদিকে আঁখির ফোন বন্ধ হওয়ার কারণে আঁখির সাথে যোগাযোগ করতে পারছে না ঝিলিক। আর আঁখিও ঝিলিককে ফোন করে জানাতে পারছিনা সবকিছু। আঁখির জন্য তো ভীষণ চিন্তা হতে থাকে ঝিলিকের কারণ প্রিয়রঞ্জন আঁখির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে।
আরেক দিকে যখন গাড়ি করে গৌরবরা আসছিল গ্রামের দিকে তখন গ্রামের কতগুলো ছেলে মিলে ঝিলিকদের গাড়ি আটকে জোর করে তাদের থেকে চাঁদা চায়। কিন্তু গৌরব কিছুতেই চাঁদা দিতে রাজি হয় না। তখন ঝিলিক গাড়ি থেকে নেমে ছেলেগুলিকে চাঁদা নেওয়ার জন্য সাহায্য করে। আর সেই সুযোগে সুটকেস থেকে নিজের ফোন বার করে নেয় যাতে আঁখির সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু আঁখির ফোন এখনো সুইচ অফ দেখে ঝিলিকের ভীষণ চিন্তা শুরু হয়।
আরও পড়ুন: সবার মুখে অন্ন জোগাতে জোনাকির নতুন প্রচেষ্টা! এবার নিজেকে প্রমাণ করার পালা! দুর্ধর্ষ আজকের পর্ব
অন্যদিকে গ্রামের ছেলেদের গৌরবের থেকে চাঁদ নেওয়া হয়ে গেলে তারা এগিয়ে যায় সামনে। আর কিছুক্ষণ পরেই দেখা হয় দেবা আঁখিদের সাথে। তখনই দেবার বাইকের পিছনে আঁখিকে দেখে তারা তো চিনতে পারে, আর ভাবে ঝিলিকই আঁখি। আর তাদের মুখে এই কথা শুনে আঁখি তো বেশ বুঝতে পারে যে ঝিলিক আশেপাশেই এই গ্রামে রয়েছে। কিন্তু ঝিলিক কেন এই গ্রামে এসেছে? কার সাথে এসেছে? সেই প্রশ্নই ঘুরতে থাকে আঁখির মাথায়। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

