মিলল না টিপ সই! পি.আর.কে-র ক্ষো’ভের মুখে রাইমা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল ঝিলিক আঁখির নামে সই করে আঁখির হাতের সাথে তো তার সই মিলছে না। যার কারণে প্রিয়রঞ্জন গৌরবের বৌদিকে দায়িত্ব দিয়েছে ঝিলিকের হাতের টিপ সই নেওয়ার জন্য। আর তার জন্যই রাইমা গৌরব এবং ঝিলিকের চায়ের সঙ্গে কিছু একটা মিশিয়ে দিয়ে তাদের গভীর ঘুমে পাঠিয়ে দেয়। আরে গৌরব ঝিলিক ঘুমিয়ে পড়ার পর চুপিচুপি তাদের ঘরে এসে ঝিলিকের হাত থেকে টিপসই নিয়ে যায় রাইমা।

দুই শালিক আজকের পর্ব ৩ ডিসেম্বর (Dui Shalik Today Episode 3 December)
ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় ঝিলিক ঘুম থেকে উঠে তার হাতে টিপসইয়ের কালি দেখে অবাক হয়ে যায়। এভাবে কে তার ঘরে এসে তার থেকে আঙুলের ছাপ নিয়ে গেল সেটাই ভাবতে থাকে। তার প্রথমে সন্দেহ হয় পিসিমণির উপরে। কিন্তু পিসিমনি তো এসবের ব্যাপারে কিছুই জানে না। রান্না ঘরে গিয়ে পিসিমণির থেকে খোঁজখবর নিলে তিনি বলে এই কাজ একমাত্র রাইমা করতে পারে। অন্যদিকে রাইমা তো ভাবতে থেকে সে আঁখির হাতের টিপ সই নিয়েছে। এবারে সে প্রিয়রঞ্জনের আবার ভরসার যোগ্য হয়ে উঠবে। কিন্তু সে কেউ তো এখনো জানেই না যে আঁখি আসলে আঁখি নয় ঝিলিক।
এদিকে রাইমা টিপসই করা কাগজটা কুরিয়ার করে মুম্বাইয়ে পাঠানোর ব্যবস্থা করে প্রিয়রঞ্জনের কাছে। যাতে করে তার কাজ হাসিল হয়ে যায়। কিন্তু কি কাগজে ঝিলিক টিপ সই দিয়েছে সেটাই বুঝতে পারে না। তাই জন্য রাইমার ঘরে যায় চায়ের কাপ নিয়ে। ঝিলিকের গলা শুনে তো রাইমা হঠাৎ চমকে উঠে লুকিয়ে ফেলে কাগজটা। তারপর ঝিলিক চলে গেলে কাগজ কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয় প্রিয়রঞ্জনের কাছে।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! আ’ত্মহত্যার পথ বেছে নিলেন জনপ্রিয় নায়িকা! শোকস্তব্ধ টলিপাড়া!
ঝিলিকের হাতের সই মেলে না আঁখির সঙ্গে
তার কিছুদিন পরেই প্রিয়রঞ্জন বাড়িতে ফিরে আসে মুম্বাই থেকে এবং ফিরে এসে রাইমার উপর তো বেজায় ক্ষেপে যায়। আঁখির সাথে তো ঝিলিকের সই মিলছে না, মেলার কথাও নয়। কিন্তু এই ব্যাপারটা একেবারেই ধরতে পারে না প্রিয়রঞ্জন। রাইমা বারবার বলতে থাকে সে আঁখির হাতের সই নিয়েছে। গৌরব এবং আঁখির কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে তাদের ঘুম পাড়িয়ে দিয়ে তাদের ঘরে গিয়ে আঁখির হাত থেকে টিপস নিয়েছে। কিন্তু প্রিয়রঞ্জন কিছুতেই বিশ্বাস করতে চায় না। আর এই পুরো ঘটনাটা আড়াল থেকে শুনতে থাকে ঝিলিক। কিন্তু ঝিলিক কিছুতেই বুঝতে পারে না আঁখি কিসের কাগজে সই করে। তাই এই সত্যিটা তাকে খুঁজে বার করতেই হবে দেখা যাক আগামী পর্বে কি হয়।

