ছোট্ট শিশুর ডাকেই মৃত্যুর মুখ থেকে ফিরে এল জগদ্ধাত্রী! প্রকাশ্যে নতুন প্রোমো

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jogotdhatri)। ধারাবাহিকটি চলছে শেষ ২ বছরের বেশি সময় ধরে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee) এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক দর্শকদের অতি পছন্দের। শুরুর সময় থেকেই খুব তাড়াতাড়ি দর্শকের মন জয় করে নিয়েছিল এই ধারাবাহিক।
এই ধারাবাহিক একসময় বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল এই। সবাইকে টেক্কা দিয়ে প্রতি সপ্তাহতেই ভালো ফলাফল করতো এই ধারাবাহিক। মাঝে ধারাবাহিকের গল্প একঘেয়ে হয়ে উঠেছিল। যার ফলে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ কয়েক সপ্তাহ ধরে আবার মাথা তুলে দাঁড়িয়ে সে জগদ্ধাত্রী। ফিরে এসেছে ধারাবাহিকের সেই নতুন চমক।
বর্তমানে ধারাবাহিকের পর্বে দেখানো হচ্ছে জগদ্ধাত্রী প্রতিনিয়ত মৃ’ত্যুর সাথে লড়াই করছে এবং তার সন্তানও মৃ’ত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার সন্তানের উপর বারবার আ’ক্রমণ করা হচ্ছে। কিন্তু কে এই কাজ করছে সেটা এখনো প্রমাণ হয়নি। কিন্তু জগদ্ধাত্রী নিজের মেয়েকে বারবার রক্ষা করে যাচ্ছে।

মেহেন্দি মুখার্জি পরিবারকে পথে বসিয়ে সমস্ত সম্পত্তি আদায় করতে চাইছে। অন্যদিকে জগদ্ধাত্রী সমস্ত প্রমাণ জোগাড় করার জন্য একটি বিশেষ যন্ত্র ফিট করেছে সেখানেই সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। অন্যদিকে একটু একটু করে মৃ’ত্যুর মুখে ঢলে পড়ছে জগদ্ধাত্রী। এরই মধ্যে ধারাবাহিকের জমজমাট প্রোমো ভিডিও সামনে এসেছে। সেই প্রোমো ভিডিও দেখে বেশ উত্তেজিত হয়ে পড়েছেন দর্শক।
আরও পড়ুন: বাবার ভুলের মাশুল দিতে গ্রাম থেকে সোজা নিউইয়র্ক! শুরু হল শুভলক্ষ্মীর যাত্রা! গৃহপ্রবেশের প্রথম পর্ব ফাঁ’স
প্রকাশ্যে নতুন প্রোমো
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী ধীরে ধীরে মৃ’ত্যুর কোলে ঢলে পড়েছে। ডাক্তারের ডাকে কোনো সাড়া শব্দ দিচ্ছে না। ডাক্তার বারবার জগদ্ধাত্রীকে ওঠানোর চেষ্টা করেও পারছে না। এরপর তিনি বাধ্য হয়েই ফোন করেন কৌশিকী মুখার্জি কে। ফোন করে জগদ্ধাত্রীর শরীরের অবস্থার কথা জানায়। সঙ্গে সঙ্গে কৌশিকী ছুটে আসে জগদ্ধাত্রীর কাছে। তারপর কৌশিকী বলে জগদ্ধাত্রীকে তার সন্তানের কাছে নিয়ে যেতে। সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রীকে নিয়ে যাওয়া হয় তার সন্তানের কাছে। তারপর কৌশিকী জগদ্ধাত্রীকে বলে ‘জগদ্ধাত্রী ওঠো দেখো তোমার সন্তান কাদঁছে’। তখনই সন্তানের কান্না শুনে হঠাৎ চোখ মেলে তাকায় জগদ্ধাত্রী।
https://fb.watch/wda8uUlUFP/

