আঁখি-ঝিলিক অদল বদল! এবার ছাতা বাড়িতে নামবে ঝড়! টানটান উত্তেজাময় আজকের পর্ব

এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলিতে একের পর এক নতুন ধারাবাহিক এসেই চলেছে। স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে বাংলার নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখা যাচ্ছে। ধারাবাহিকে দুটি জুটি দেখা যাবে ভবিষ্যতে। ধারাবাহিক অভিনয় করছেন অভিনেত্রী নন্দিনী, তিতিক্ষা, অভিনেতা অর্কপ্রভ এবং সায়ন।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখি এবং ঝিলিক মুখোমুখি হওয়ার পর থেকেই ঝিলিক আঁখিকে নিজের আপন করে নিয়েছে। তারা যে দুইজন যমজ বোন সেটা এখনো কেউ জানে না। তবে একে অপরের প্রতি যে নারীর টান সেটা অনুভব করে দুজনেই। এবং আঁখির ক’ষ্টে ঝিলিকের বুক ফে’টে যায়। তাই আঁখিকে রক্ষা করতে ঝিলিক পৌঁছে যায় ছাতা বাড়িতে। এদিকে ঝিলিককে বাড়িতে ঢুকতে দেখে গৌরব ভাবে আঁখি বেরিয়েছিল বাড়ি থেকে। তার হাতে কচুরি জিলাপি দেখেও সন্দেহ হয় তার।

দুই শালিক আজকের পর্ব ১৪ অক্টোবর (Dui Shalik Today Episode 14 October)
ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হবে আঁখি যে বাইরে বেরিয়ে কচুরি জিলিপি নিয়ে এসেছিল সেটা প্রমাণ করতে গৌরব তার মাকে রান্নাঘরে নিয়ে আসে। কিন্তু সেখানে গিয়ে কিছুই খুঁজে পায় না, কেউ আসছে বুঝতে পেরে আগেই লুকিয়ে যায় ঝিলিক। এদিকে ঝিলিক যে আঁখির জন্য গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে এসেছে সেটা দেখে খুশি হয়ে যায় সে। এরপর আঁখি ঝিলিককে নিয়ে যায় তার একটি গোপন ঘরে, যেখানে মন খারাপ হলে আঁখি গিয়ে বসে থাকে। সেখানে বসে নিজের মনের সমস্ত কথা ঝিলিককে বলতে থাকে। ঝিলিকও মন দিয়ে আঁখির সমস্ত কথা শোনে, আঁখির হাতের কাজ দেখে প্রশংসাও করে।
ওদিকে ঝিলিকের মা ঝিলিকের জন্য খুব চিন্তা করতে থাকে। ঝিলিক যদি ছাতা বাড়িতে একবার পৌঁছে যায় তাহলে কি সর্বনাশ হবে। ঝিলিকের আরেকটি যমজ বোন রয়েছে তার মুখোমুখি হলে কি হবে? এ সমস্ত ভাবতে থাকে এবং মনে মনে ঠিক করে ছাতা বাড়িতে তাকে নিজেই গিয়ে একবার সমস্ত কিছু দেখে আসতে হবে। নাহলে সে শান্ত হতে পারছে না। আর ওদিকে আঁখি প্রিয়রঞ্জন বাবুকে জুস দিতে গেলে ঝিলিক বাধা দেয়, আর বলে আঁখির জায়গায় ঝিলিক যেতে চায়। এরপরে দুজনেই নিজেদের পোষাক অদল বদল করে একেবারে ঝিলিক আঁখি হয়ে ওঠে। কিন্তু আঁখি বারবার ঝিলিককে সাবধান করে দেয়।
আরও পড়ুনঃ আদির মনে প্রতি’শোধের আগুন! পাশে রয়েছে আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
ঝিলিকের মাও তার বাবার সঙ্গে আলোচনা করতে থাকে ঝিলিককে নিয়ে। তার মনে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা তিনি জানান এবং ঝিলিক কে আগলে রাখার কথা বলে। আসলে তারা ঝিলিককে ছোট থেকে মানুষ করেছে। নিঃসন্তান দম্পতি ঝিলিককে পেয়ে একেবারে আঁকড়ে ধরেছিল। তাই জন্য ঝিলিককে হারাতে ভয় পায় তারা। কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা কেউই বলতে পারেনা। তাই আগামী দিনে কি হয়েছে সেটা দেখার অপেক্ষা।

