প্রিয়রঞ্জনের ভয়ংকর রূপটা দেখে ফেলল গৌরব! ছেলের সামনে বাবার কুকীর্তি ফাঁ’স করল ঝিলিক! জমে গেল আজকের পর্ব

স্টার জলসায় (Star jalsha) সকলের পছন্দের একটি ধারাবাহিক হল ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটিতে শুরু থেকেই বেশ জমজমাট পর্ব দেখানো হচ্ছে। যত দিন যাচ্ছে ধারাবাহিকের গল্প তত ইন্টারেস্টিং হচ্ছে দর্শকের কাছে। তাইতো ধারাবাহিকটি প্রতিদিনই দেখছেন দর্শকেরা। যদিও ধারাবাহিকের সময় নিয়ে অনেকেই আপত্তি ছিল, ধীরে ধীরে সেই সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন দর্শক।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল গৌরব আঁখি মামা বাড়িতে দ্বিরাগমনে যাওয়ার পর থেকে একের পর এক বিপদ নেমে আসছে তাদের সামনে। প্রিয়রঞ্জন তো আঁখি ভেবে ঝিলিককে মারার জন্য লোক পাঠিয়েছে। আসলে আঁখির সই না পেলে প্রিয়রঞ্জন নিজের নামে সমস্ত টাকা সম্পত্তি কিছুই পাবে না, তাই জন্য আঁখিকে মারার জন্য তাদের উপর নজর রাখার জন্য লোক পাঠিয়েছে প্রিয়রঞ্জন। আর সেটা জানতে পেরে গিয়েছে ঝিলিক। কিন্তু গৌরব সেটা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। তাই জন্য ঝিলিককে নিজের মামা বাড়ি থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

দুই শালিক আজকের পর্ব ১৩ ডিসেম্বর (Dui Shalik Today Episode 13 December)
ধারাবাহিকের আজকের পর্ব টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হয়ে গেল। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় ঝিলিক এবং গৌরব মামাবাড়ি থেকে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু ঝিলিকের মাথায় আঁখিকে নিয়ে চিন্তা ভাবনা চলছে, কারণ ঝিলিক ভালোই বুঝতে পারছে প্রিয়রঞ্জন তাদের পেছনে লোক লাগিয়েছে। কিন্তু গৌরব সে কথা কিছুতেই বিশ্বাস করছে না। এরপরই হঠাৎ মাঝ রাস্তায় গিয়ে ঝিলিক গাড়ির আয়না দিয়ে দেখতে পাই দুজন লোক বাইকে করে তাদের ফলো করছে। এজন্য সঙ্গে সঙ্গে ঝিলিক গৌরবকে একটি ধাবায় গিয়ে গাড়িটা দাঁড় করাতে বলে।
প্রিয়রঞ্জনের সত্যি ফাঁস করল ঝিলিক
ধাবায় বসে ঝিলিক গৌরবকে বোঝাতে থাকে কিভাবে প্রিয়রঞ্জন তাকে মারার জন্য পেছনে লোক পাঠিয়েছে। তারপরে ঝিলিক এটাও বলে আঁখিকে দিয়ে প্রতিবছর কিভাবে তার জন্মদিনের সই করানো হতো, সাধারন কর্মচারীর মেয়ে হলে কিছুতেই তার নামে এত কোটি কোটি টাকা থাকতে পারে না। এরপর ঝিলিকের কথা মতই গৌরব ওই এলাকার থানায় ফোন করে পুলিশকে খবর দেয় সঙ্গে সঙ্গে ওই দুটি লোক সেখান থেকে পালিয়ে আসে। আর সেটা দেখে গৌরব তাদের পেছনে যেতে চাই কিন্তু ঝিলিক গৌরবকে আটকে দেয়। কারণ তারা খুব সহজেই বাইক নিয়ে পালিয়ে যেতে পারবে। এরপরে গৌরব ঝিলিককে বলে সে প্রমাণ ছাড়া কখনো কিছু বিশ্বাস করে না। সে জানে তার বাবা একজন খারাপ মানুষ কিন্তু তাও ঝিলিককে সবটুকু প্রমাণ করতে হবে, তাহলে সে ঝিলিকের পাশে ঢাল হয়ে দাঁড়াবে। ঝিলিক গৌরবকে কথা দেয় সে সবটাই প্রমাণ করে দেবে।
আরও পড়ুন: শুধু জন্ম দিলেই হয় না, সন্তানের মনের হদিসও রাখতে হয়! সমাজকে বিরাট বড় শিক্ষা দিল আনন্দী! জমে গেল আজকের পর্ব
অন্যদিকে বাড়িতে আসার পথে হঠাৎই ঝিলিকের সাথে মুখোমুখি দেখা হয়ে যায় তার মায়ের। যে মা তাকে জন্ম দিয়েছিল। কিন্তু প্রিয়রঞ্জন এর ষড়যন্ত্রের শিকার হয়েছে গোটা পরিবার। তারপর থেকেই ঝিলিকের আসল মা হারিয়ে গিয়েছিল। তিনি এখন হুইল চেয়ারে অসুস্থ। কিন্তু হঠাৎই মায়ের সাথে দেখা হয় ঝিলিকের। মাঝরাতে এরকম অচেনা একজন মহিলা অসুস্থ দেখে ঝিলিক তাকে সাথে করে বাড়িতে নিয়ে আসে। এদিকে বাড়িতে নিয়ে আসার পর তো ওই মহিলাকে দেখে গৌরবের মায়ের ভীষণ চেনা মনে হয়। কিন্তু কিছুতেই মনে করতে পারেন না তিনি কে, দেখা যাক আগামী পর্বে কি হয়।

