ট্রফি হাতে ঝিলিকের উল্টে গিয়ে পাল্টে দেওয়ার খেলা ফাঁ’স করল আঁখি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এই মুহূর্তে স্টার জলসায় (Star jalsha) যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই চ্যানেলে নবাগত ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দর্শকরা দুটি নতুন জুটি পেয়েছেন। দুটি জুটিই এই মুহূর্তে দর্শকদের বেশ আগ্রহী করে তুলেছে এই ধারাবাহিকটির প্রতি। বর্তমানে টানটান উত্তেজনাময় পর্ব চলছে এই ধারাবাহিকের পর্দায়।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, ঝিলিকের একটি টুর্নামেন্ট ছিল তাদের পাশের পাড়ার কালো গুন্ডার বনের সঙ্গে। ঝিলিক না থাকায় সেখানে নাম দিতে হয়েছিল আঁখিকে। সেখানেই শিউলির হাতে প্রচুর মার খায় আঁখি। সবটা বুঝতে পেরে সেখানে ছুটে আসে ঝিলিক। সে তার বোনের অবস্থা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। আর টুর্নামেন্টের মাধ্যমেই আঁখির গায়ে লাগা প্রত্যেকটা মারের জবাব দেওয়ার প্রতিজ্ঞা করে।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ১ নভেম্বর (Dui Shalik Today Episode 1 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ঝিলিক শিউলিকে একের পর এক বাজিতে হারাতে থাকে। এটা দেখে বেশ ভয় পেয়ে যায় কালু গুন্ডা। তার বোন এভাবে হেরে যাচ্ছে সেটা সেই কিছুতেই মেনে নিতে পারেনা। তাই সে রেফারিকে ভয় দেখিয়ে ইচ্ছে করে চিটিং করে ঝিলিককে হারিয়ে দেওয়ার কথা বলে। তাই বারবার হলুদ কার্ড দেখাতে থাকে রেফারি। আর এই বিষয়টা চোখে পড়ে যায় চারানার। সে সবাইকে সব সত্যিটা বলে দেয়।

ঝিলিককে সবার সামনে ধন্যবাদ জানাল আঁখি

এরপর রেফারি আর কোনোভাবেই ঝিলিককে আউট করতে পারেনা। ঝিলিক ৩ রাউন্ড জিতে যায়। বাকি থাকে টাই ব্রেকার রাউন্ড। সেটাও জিতে গিয়ে দশ পয়েন্ট পেয়ে এই টুর্নামেন্টের জয়ী হয় ঝিলিক। এরপর সে তাড়াতাড়ি করে আঁখির কাছে চলে আসে। আঁখি ততক্ষণে সেলাই সেরে ফেলেছে। এরপর আবার পোশাক বদলে দেবার হাত ধরে টুর্নামেন্টে গিয়ে পৌঁছয় আঁখি। তার হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ টিয়ারপির হাল বেহাল, অবস্থা ফেরাতে জলসার হিট মেগাকে হুবহু টুকে দিল মিত্তির বাড়ি!

আঁখি সবার সামনে বলে, “এই ট্রফিটা আমার নয়। এটা তার যে সব সময় আমার পাশে থেকেছে। আমাকে নতুন করে বাঁচার আশা দেখিয়েছে। আমাকে খাইয়ে দিয়েছে। আমার বিপদে ছুটে এসেছে।” কথাগুলো শুনে খুব খুশি হয়ে যায় ঝিলিক। এদিকে দেবা ভাবতে থাকে ঝিলিক হয়তো কথাগুলো তার জন্য বলছে। এরপর প্লাস্টিক মাথায় করে চাদর মুড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ঝিলিক। গৌরব আর তার নাগাল পায় না।

Back to top button