ছোট্ট দুগ্গামণির দুর্দান্ত অভিনয়, তবুও অধরা টিআরপি! একঘেয়ে বস্তাপচা গল্পে বিরক্ত দর্শক! ‘এদিক ওদিক থেকে টোকা বন্ধ করুন’ দাবি ভক্তদের!

দর্শকমহলে ধারাবাহিকের (Bengali Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাকিগুলি (Bengali Serial)। ধারাবাহিক গুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।

স্টার জলসা, জি বাংলা সহ আরও বিভিন্ন চ্যানেলে আসছে নতুন নতুন ধারাবাহিক। কোন ধারাবাহিকের টিআরপি রেটিং কম হলে বা দীর্ঘ অনেক বছর ধরে চলার পর সেই ধারাবাহিক চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। তার জায়গায় শুরু হয় নতুন ধারাবাহিক। যেমন জি বাংলার পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে।

Zee Bangla, Bengali Serial, Bengali Television, Duggmoni o baghmama, New Promo, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুগ্গা মনি ও বাঘ মামা, নতুন প্রোমো

এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোট পর্দায়। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে প্রতিদিনই দর্শকের খুব পছন্দের হয়ে উঠেছে রাধিকা। তবে ধারাবাহিকের গল্পে যা দেখানো হচ্ছে তাতে দর্শকদের ট্রোলের মুখে পড়তে হয়েছে ধারাবাহিকটিকে।

সোশ্যাল মিডিয়াতে প্রায়শই নেটিজেনদের নানান কটাক্ষ, সমালোচনা চোখে পড়ে এই ধারাবাহিকে নিয়ে। অনেকেরই দাবি স্টার জলসার মা, পটল কুমার গানওয়ালা ধারাবাহিকে নকল করছে এই ধারাবাহিক। প্রথমদিকে গল্প দর্শকদের পছন্দ হলেও দিনে দিনে অসহ্য হয়ে উঠছে ধারাবাহিকটি।

আরও পড়ুনঃ ছেলের বয়স চার বছর হতে না হতেই রাজা মধুবনীর জীবনে নতুন সদস্য! সুখবর দিলেন তারকা দম্পতি!

যেখানে রাধিকা তার প্রথম ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিল। সেখানে এই ধারাবাহিকের গল্পের কারণে রাধিকার সেই অসাধারণ অভিনয় চাপা পড়ে যাচ্ছে। যার জন্য দর্শক এই ধারাবাহিক দেখতে একেবারে পছন্দ করছেন না। ধারাবাহিকের সেই বস্তাপচা গল্প দেখতে দেখতে বিরক্ত হয়ে উঠেছে দর্শক।

Back to top button