হারিয়ে যাওয়া বালার সন্ধান দিল দুগ্গামণি! ধরা পড়লো আসল চোর! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

টেলিভিশনের পর্দায় (Bengali television) শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Bengali serial)। যেমন জি বাংলার (Zee Bangla) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা (Duggamoni O BaghMama)। অনেকদিন ধরেই ধারাবাহিকটি শুরু হওয়ার খবর জানা যাচ্ছিল। গতকাল শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং মানালির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোসকে (Rahul Dev Bose)।
এই প্রথমবার মানালি এবং রাহুল একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের ছোটপর্দা। রাহুল দীর্ঘদিন পরে আবার জি বাংলার কোন ধারাবাহিকে ফিরেছেন। এছাড়াও এই ধারাবাহিকের মূল আকর্ষণ হল ছোট্ট দুগ্গামণি আর সেই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে দুগ্গামণি বাড়ির সবারই মনের কথা বুঝতে পারে। কার মনে কি রয়েছে, কে কোন উদ্দেশ্য নিয়ে রয়েছে সব ধরতে পারে। তাই একে একে সবার মনের কথা বলে দেয় সে।

দুগ্গা চৌধুরী বাড়ির কথা নবীন বাবুর মনের কথাও ঠিকই বুঝতে পারে। এদিকে দুগ্গাকে কি করে বাড়ি থেকে বের করা যায় সেই প্ল্যান করতে থাকে বাড়ির বড় ছেলে। বাড়ির সবার সামনে তাকে চোর বলেছে এর শাস্তি ভয়ংকর হতে চলেছে। দুগ্গার সামনে যে বড় বিপদ সেটা বোঝাই যাচ্ছে। এসবের মাঝেই নবীন বাবু তার বড় ছেলেকে বালা চুরির জন্য শাস্তি দেয়। তাকে ঘরে বন্ধ করে রেখে অনেক মারধর করে, কিন্তু তাতেও সত্যিটা স্বীকার করে না সে।
আরও পড়ুনঃ রায়ানের একমাত্র ভরসা হয়ে উঠল পারুল! পথ হারিয়ে ঘোর বিপদের দিকে এগিয়ে চলল রুক্মিণী! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!
এদিকে গায়েত্রী তো নিজের হারিয়ে যাওয়া মেয়ের কথা ভেবে ভীষণই মন খারাপ করে। দুগ্গামণিকে দেখে তার মনের ভেতরটা উথাল পাথাল হতে থাকে। আজকে যদি তার মেয়েও তার কাছে থাকতো তাহলে দুগ্গার মতোই তার বয়স হত। এ কথা ভেবেই সে চোখের জল ফেলতে থাকে। তার মনের কথা দুগ্গা ঠিক বুঝে যায় এবং বলে সে নিশ্চয়ই তার হারিয়ে যাওয়া মেয়েকে একদিন খুঁজে পাবে।
অন্যদিকে বাড়ির বড় বউ নবীন বাবুকে জানায় তার স্বামী এখনো পর্যন্ত ওই বালাটা বাড়ির বাইরে নিয়ে যায়নি, কারণ আগের দিন রাত পর্যন্ত বালা তার আলমারিতেই ছিল। সুতরাং সেগুলো ভালো করে খুঁজলে এখনো বাড়ির ভেতরেই পাওয়া যাবে। নবীন বাবু তার বড় ছেলের মনের কথা বোঝার জন্য তাই দুগ্গামনিকে নিয়ে আসে। কিন্তু পিসেমশাই বুদ্ধি দেয় যাতে মনে মনে ওই হারিয়ে যাওয়া বালার কথা না ভাবে সে তাহলে দুগ্গা আর তার মনের কথা বুঝতে পারবে না। কিন্তু দুগ্গা তার মনের কথা বুঝে গিয়ে নবীন বাবুকে সবটা জানিয়ে দেয়। আর বিপদে পড়ে যায় পিসেমশাই। এবার দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

