রায়ানের একমাত্র ভরসা হয়ে উঠল পারুল! পথ হারিয়ে ঘোর বিপদের দিকে এগিয়ে চলল রুক্মিণী! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রায়ান তার দিদির রুক্মিণীকে নিয়ে চলে যায় তাদের সাথে। কিন্তু মাঝপথে হঠাৎ যেতে যেতে রুক্মিণীর গোপালের কথা মনে পড়ে। সে রায়ানদের মাঝপথেই জানিয়ে দেয় সে রায়ানদের সাথে যাবে না, গোপালের কাছে ফিরে যাবে। রায়ান আটকানোর চেষ্টা করলে কোন কথা শোনে না রুক্মিণী ছুটে চলে যায় গোপালদের কাছে। কিন্তু সেখানে গিয়ে গোপালদের দেখতে পায় না। এদিকে পারুল গোপালকে বলে সে রুক্মিণীকে যেতে না দিলেই পারতো। রুক্মিণীও গোপালকে খুঁজে পায় না।

এদিকে বাড়িতে তো দাদু জেনে গেছে যে রায়ানরা কলেজ থেকে কোথাও যায়নি। তাই তিনিও বেশ চোটে আছে রায়ানের উপর। রায়ানের মা ফোন করে জানতে চায় রায়ান কোথায় কিন্তু রায়ান তো তখনও মিথ্যে বলে যাচ্ছে। এদিকে দাদু সরাসরি রায়ানের সাথে কথা বলে, কিন্তু রায়ান তাও বলতে চায় না।
আরও পড়ুনঃ পালাতে গিয়েই সর্বনাশ! দুই বোনের হাতে জব্দ হলো রুদ্র! শয়তান জামাইবাবুর সঙ্গে কি করতে চলেছে ফুলকি? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
অন্যদিকে শিরিনরা থাকার জন্য যে হোটেল বুক করেছিল সেখানে লেগে গেছে ঝামেলা। মহাকুম্ভতে এত ভিড় যে হোটেলের কোনো রুম আর খালি নেই। এই নিয়ে ঝামেলা কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কিন্তু তাও রুম পায় না শিরিনরা। এদিকে রুক্মিণী খুঁজে পাচ্ছে না গোপালদের।
চারিদিকে গোপালের ছবি দেখিয়ে খোঁজ করেও খুঁজে পায় না কাউকে। তার কিছুক্ষণ পরেও পারুলদের কাছে ছুটে আসে রায়ান। বাধ্য হয়েই তাদের সাথে থাকার জন্য তাবু চায়। পারুল তো রায়ানের এই অবস্থা দেখে প্রথমে বেশ মজাই পায়। কিন্তু পরে ঠিকই রায়ানাদের নিজেদের সাথে থাকতে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

