কমলিনীকে অপমান করতে হাজির ডল! কমলিনীর বিপদে ঢাল হয়ে দাঁড়ালো নতুন! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ডল নিজের দিদির কথা শুনে কমলিনীকে ফোন করে বলে সঙ্গে তার কিছু ব্যক্তিগত কথা আছে। কিন্তু কমলিনী বুঝতে পারে না তার সঙ্গে ডলের তো কোন আলাপ বন্ধুত্ব কিছুই নেই তাহলে দল তার সঙ্গে কি এমন ব্যক্তিগত কথা বলবে। ডল কমলিনীকে রেস্টুরেন্টে আসার অনুরোধ করে কিন্তু কমলিনী বলে তার যা কথা বলার সে যেন বাড়িতে এসে বলে। রেস্টুরেন্টে যাওয়ার সময় হবে না। আর ডলের সঙ্গে এমন কোন ব্যক্তিগত কথা কমলিনীর নেই যেটা বাইরে বলতে হবে। এই কথা শুনে ডল কমলিনীর বাড়িতেই আসতে রাজি হয়ে যায়। অনন্যা মনে মনে খুশি হয় যে কমলিনী নিজের বাড়িতে ডেকেছে তাদের বাড়ির সবার সামনেই কমলিনীকে অপমান করার সুযোগ পেয়ে যায় অনন্যা।
আরও পড়ুনঃ তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ দর্শক! তবুও তাঁর শেষ জীবন য’ন্ত্রণাময়! একাকীত্বের বেদনা বুকে চেপে পৃথিবী ছেড়েছেন মৃণাল মুখার্জি!
এরপর সময়মতো পরের দিন অনন্যা এবং ডল আসে কমলিনীদের বাড়িতে। তারা যে আসবে সেটা কেউ আশা করেনি। তাদের দেখে প্রত্যেকে অবাক হয়ে যায়। নানান কথায় পুরনো কথা উঠে আসে আর মিটিল তো একেবারেই ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তাই সুযোগ বুঝে অনন্যাকে নিজের মতো করে কথা শুনিয়ে দেয়। আসলে সেদিন নতুনের জন্মদিনে যেভাবে অপমানিত হতে হয়েছিল সেটা কোনদিনই ভুলতে পারবেনা তারা। অনন্যা এবং ডল নিজেদের হয়ে অনেক সাফাই দেওয়ার চেষ্টা করো কিন্তু মিথিলের সামনে কোন কিছুই টেকে না।
এদিকে কথায় কথায় প্লুটো এবং মিথির সম্পর্ক নিয়েও কথা ওঠে। যদিও অনন্যা সেই বিষয় নিয়ে কথা বলতে একেবারেই আগ্রহী নয়। এরপর নিজেই ডলকে তার প্রাইভেট কথা বলার জন্য বলে। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় নতুন। নতুন যে তাদের বাড়িতে হুট করে চলে আসবে সেটা কেউই আশা করেনি। অনন্যা এবং ডল তো বেশ ঘাবড়ে যায় নতুনকে সেখানে দেখে। এবারে দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হয়।

