তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ দর্শক! তবুও তাঁর শেষ জীবন য’ন্ত্রণাময়! একাকীত্বের বেদনা বুকে চেপে পৃথিবী ছেড়েছেন মৃণাল মুখার্জি!

ভারতীয় চলচ্চিত্র (Film Industry) জগতের জনপ্রিয় অভিনেতা দের মধ্যে অন্যতম একজন হলেন মৃণাল মুখোপাধ্যায় (Mrinal Mukherjee)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয়, থিয়েটার জগতে যুক্ত ছিলেন অভিনেতা। নায়ক চরিত্র থেকে শুরু করে খলনায়ক কমেডিয়ান সব রকম চরিত্রেই নিজের অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তিনি বারবার।
মৃণাল মুখোপাধ্যায় ছোটপর্দায় এবং বড়পর্দার বেশ জনপ্রিয় মুখ ছিলেন। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন। ছোটপর্দা না বড়পর্দা, সেই নিরিখে কখনও কাজের বিচার করেননি। অভিনয়ে যেমন ধারাবাহিকের দর্শকদের মাতিয়ে রেখেছিলেন, তেমনই বড়পর্দায় তাঁর অভিনয় একাধিক ছবিতে মন কেড়েছে দর্শকদের। মূলত, খল চরিত্রেই দেখা যেত এই অভিনেতাকে। অভিনয় ছাড়াও গান গাইতেন খুব ভাল।
শুধুমাত্র বাংলাতেই নয় মুম্বইয়ে গিয়ে হৃষীকেশ মুখোপাধ্যায় এবং গুলজ়ারের সঙ্গেও কাজ করেছিলেন। জনপ্রিয় গায়িকা জোজো হলো অভিনেতার মেয়ে। বাবার থেকেই গানের শিক্ষা পেয়েছেন জোজো। ছোটবেলা থেকেই বাড়িতে সাংস্কৃতিক পরিবেশ ছিল তার মধ্যে বড় হয়েছে তিনি। অভিনেতার অভিনয় গুনে বরাবর মুগ্ধ হয়েছেন দর্শক। এছাড়াও অভিনেতার গানের গলাও ছিল অসাধারণ সুন্দর।
একাই একশো, মায়ের আঁচল, পরিবার, সূর্য, এরি নাম প্রেম, সংঘর্ষ, তুলকালাম, যোদ্ধা: দ্য ওয়ারিয়র, আঘাত, বারুদ, নায়ক, খলনায়ক ইত্যাদি আরো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। সবকটি ছবিতেই তার অভিনয় ছিল একেবারে মনে গেঁথে যাওয়ার মত। এছাড়াও ছোট পর্দায় একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে।
আরও পড়ুনঃ চিরতরে মুছে গেল “গল্প দাদুর আসর”! পৃথিবীকে বিদায় জানিয়ে চিরতরে হারিয়ে গেলেন কিংবদন্তি শিল্পী মিহির মুখোপাধ্যায়!
শেষ জীবনে দীর্ঘদিন শারীরিক অসুস্স্থতায় ভুগেছিলেন অভিনেতা। শেষ কয়েকদিন বেশ অসুস্থ ছিলেন অভিনেতা। ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। জন্ডিসের সমস্যাতেও ভুগছিলেন। কাজ ঘিরেই আবর্তিত ছিল তাঁর জীবন। মৃত্যুর আগে অসুস্থ অবস্থাতেও নাকি শ্যুটিং ফ্লোরে ফিরে যেতে চাইতেন। ২০১৯ সালের ৭ মে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা।

