“চিরদিনই তুমি যে আমার” ধারাবাহিকে নায়িকা বদল! দিতিপ্রিয়া রায়ের জায়গা নিচ্ছে তিতিক্ষা দাস? কি বলছেন ধারাবাহিক কর্তৃপক্ষ?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-কে ঘিরে যেন বিতর্কের শেষ নেই। দিতিপ্রিয়া রায় ও জিতু কামালের সম্পর্কের টানাপোড়েন বহুবার প্রকাশ্যে এসেছে। কখনও রোমান্টিক দৃশ্য নিয়ে অসন্তোষ, কখনও ব্যক্তিগত মতভেদের জেরে উত্তপ্ত হয়েছে পর্দার বাইরে পরিবেশ। জিতুর অভিযোগ— সহ-অভিনেত্রী তাঁর গায়ে হাত দিতে মানা করেছেন, এমন দৃশ্যের শুটিংয়ে তিনি নাকি একেবারেই স্বচ্ছন্দ নন। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই জোর গুঞ্জন— তাহলে কি সম্পর্কের ভাঙন আর মেরামত হচ্ছে না?

এই পরিস্থিতিতে টিমের মধ্যেও নাকি বিভাজন তৈরি হয়েছে। অনেকে দিতিপ্রিয়ার পক্ষে দাঁড়ানোয় অপমানিত বোধ করেন জিতু। এমনকি নায়কের প্রতি নাকি স্পষ্ট বার্তা— সমস্যা হলে তিনি ধারাবাহিক ছেড়ে দিতে পারেন! এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা— জিতু কি সত্যিই বিদায় নিতে চলেছেন? নাকি বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পুরো ধারাবাহিকেরই? দর্শকের মনে প্রশ্নের শেষ নেই।

এদিকে হঠাৎই শোনা গেল নতুন খবর— দিতিপ্রিয়ার বদলে অপর্ণার চরিত্রে দেখা যাবে তিতিক্ষা দাসকে। গুঞ্জন ছড়াতেই আজকাল ডট ইন-এর সঙ্গে যোগাযোগ করলে তিতিক্ষার সাফ জবাব, “আমি নিজেও জানি না এই খবর কীভাবে ছড়িয়েছে। আমি এই প্রজেক্টে নেই। পুরো বিষয়টাই ভুয়ো। তবে শিগগিরই নতুন কাজে ফিরব।” তাঁর বক্তব্যেই স্পষ্ট, নায়িকা বদলের কোনও নিশ্চয়তা নেই এখনও।

যদিও দিতিপ্রিয়া বা জিতু— দু’জনেরই সাম্প্রতিক আচরণ দেখে অনেকেই ভেবেছিলেন তাদের মধ্যে দূরত্ব কিছুটা কমেছে। অসুস্থতার সময় একে অপরের প্রতি শুভেচ্ছা জানানোয় আশার আলো দেখেছিলেন দর্শক। কিন্তু ধারাবাহিকের ভেতরের উত্তেজনা ততক্ষণে আরও বেড়েছে। ব্যক্তিগত মনোমালিন্যের জেরে জনপ্রিয় জুটি ‘আর্য-অপর্ণা’-র ভবিষ্যৎ যে প্রশ্নের মুখে, তা এখন স্পষ্ট।

আরও পড়ুনঃ পারুলের চিন্তাভাবনায় মুগ্ধ স্বয়ং শিক্ষামন্ত্রী! নিজের বুদ্ধি দিয়ে রায়ানকেও চমকে দিল সে! প্রথম হওয়ার লড়াইয়ে জিতলো কে? দুর্ধর্ষ আজকের পর্ব!

টলিপাড়ায় আগেও নায়ক-নায়িকার বিবাদ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু চলতি ধারাবাহিকের মাঝপথে এমন টানাপোড়েন খুব কমই দেখা গেছে। সবকিছু আবার আগের মতো মিটে যাবে, নাকি সত্যিই বদলে যাবে চরিত্র— সেটাই এখন কোটি দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত ‘চিরদিনই তুমি যে আমার’-এ আর্য-অপর্ণার পথ কোনদিকে মোড় নেবে, এখন সকলের নজর সেদিকেই।

Back to top button