‘চিরদিনই তুমি যে আমার’ থেকে বিদায় নিলেন দিতিপ্রিয়া রায়! পাশাপাশি হাজির নতুন অপর্ণা? স্বস্তির নিঃশ্বাস জিতুর!

টানা টানাপোড়েন আর বিতর্কের পর অবশেষে স্পষ্ট হল দিতিপ্রিয়া রায়ের সিদ্ধান্ত। সোমবার দুপুরে অভিনেত্রী ই-মেইলের মাধ্যমে আর্টিস্ট ফোরামকে জানিয়ে দিয়েছেন তিনি আর ‘চিরদিনই তুমি যে আমার’-এ ফিরতে চাইছেন না। অপর্ণার চরিত্রে তিনি আর কখনও ক্যামেরার সামনে দাঁড়াবেন না। দীর্ঘদিন ধরে চলা মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে দিতিপ্রিয়া জানিয়েছেন, তিনি ১৫ দিনও কাজ চালিয়ে যেতে পারছেন না।

এই সিদ্ধান্তের আগে শনিবার আর্টিস্ট ফোরাম একটি বৈঠক ডেকে নায়ক জিতু কমল, দিতিপ্রিয়া, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের প্রতিনিধিদের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করে। যেহেতু দিতিপ্রিয়ার কোনও লিখিত চুক্তি ছিল না, নিয়ম অনুযায়ী তাঁকে ২ মাসের নোটিশ দিতে হতো। তবে অসুস্থতার কারণ দেখিয়ে দিতিপ্রিয়া সেই নিয়ম শিথিল করার আবেদন করেন। ফোরাম ১৫ দিনের সময় দিতে চাইলেও, অভিনেত্রী তাতেও সম্মতি দেননি।

ফোরাম জানিয়েছে, তারা কোনও জোরাজুরি করবে না। বরং দিতিপ্রিয়ার সিদ্ধান্ত চ্যানেল ও প্রোডাকশনের কাছে পাঠানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ সম্পূর্ণ তাদের হাতে। একই সঙ্গে ফোরাম অনুরোধ করেছে যাতে সিরিয়ালটি বন্ধ না হয়, কারণ এতে যুক্ত প্রচুর কলাকুশলী এবং টেকনিশিয়ানের জীবিকা নির্ভর করে আছে।

আরও পড়ুনঃ স্মৃতির জীবনে একের পর এক ধাক্কা! বাবার পর এবার হবু স্বামী! গুরুতর অবস্থায় হাসপাতালে পলাশ!

এখন সবচেয়ে বড় প্রশ্ন সিরিয়ালে অপর্ণার জায়গায় কাকে দেখা যাবে? দিতিপ্রিয়া বিদায় নেওয়ার পর দর্শকদের মনে একটাই অস্থিরতা — চরিত্র বদলে কি গল্প এগোবে? নাকি বড় পরিবর্তন অপেক্ষা করছে সিরিয়ালের ভবিষ্যতের জন্য?

দর্শকের মন জুড়ে থাকা জিতু-দিতিপ্রিয়ার জুটি ভেঙে গেলেও, সিরিয়াল কি টিআরপি ধরে রাখতে পারবে? এখন নজর চ্যানেল ও প্রযোজনা সংস্থার সিদ্ধান্তের দিকে।

Back to top button